Pakistan: কলেজ পড়ুয়া যুবককে যৌন হেনস্থা, ঘটনার ভিডিয়ো রেকর্ডিং, গ্রেফতার তিন অভিযুক্ত

অভিযুক্ত তিন যুবকের বিরুদ্ধে যৌন হেনস্থা, ঘটনার ভিডিয়ো রেকর্ড এবং হুমকির অভিযোগ দায়ের করেছে বলে খবর।

প্রতীকী ছবি (Photo Credit: X)

খাইবার পাখতুনখোয়া, ৬ মেঃ এক যুবককে যৌন হেনস্থার অভিযোগ উঠল অপর তিন যুবকের বিরুদ্ধে। সেই সঙ্গে অভিযোগ, যৌন হেনস্থার ভিডিয়ো ক্যামেরাবন্দি করে পরবর্তীকালে ব্ল্যাকমেল করার। পাকিস্তানের (Pakistan) খাইবার পাখতুনখোয়া (Khyber Pakhtunkhwa) প্রদেশের এই ঘটনা সদ্য প্রকাশ পেয়েছে সে দেশেরই এক সংবাদমাধ্যমে। অভিযোগকারী যুবক, খাইবার পাখতুনখোয়ার বিশাম তহসিলের ডান্ডাই থানায় অভিযুক্ত তিন যুবকের বিরুদ্ধে যৌন হেনস্থা, ঘটনার ভিডিয়ো রেকর্ড এবং হুমকির অভিযোগ দায়ের করেছে বলে খবর। ওই সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, তিন অভিযুক্তের বিরুদ্ধে পাকিস্তান দণ্ডবিধির অধীনে একাধিক ধারায় মামলা রজু করা হয়েছে।

এফআইআর-এ অভিযোগকারী কলেজ পড়ুয়া যুবক জানিয়েছেন, অভিযুক্ত তিন যুবক তাঁর পূর্ব পরিচিত। গত শুক্রবার ছদ্মবেশ ধরে তাঁরা ওই যুবকের কাছে আসে। ভুলভাল বুঝিয়ে নির্জন এক নদীর ধারে তাঁকে নিয়ে যাওয়া হয়। সেখানে যুবককে পোশাক খুলতে বাধ্য করে তাঁরা। এরপর তাঁকে যৌন হেনস্থা কর হয় বলে অভিযোগ। গোটা ঘটনাটা অভিযুক্তরা ক্যামেরাবন্দি করে রাখে। হুমকি দেওয়া হয়, সে যদি এই সমস্ত কিছুর কথা বাইরে প্রকাশ করে তাহলে তাঁর বড়সড় ক্ষতি করবে তাঁরা।

ঘটনার পরে কয়েকদিন যুবক ভয়ে চুপ থাকলেও পরে সাহস করে তিনি থানায় অভিযোগ দায়ের করেন। নির্যাতিতের অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত তিন যুবককে গ্রেফতার করেছে বলে খবর। এছাড়া ওই যুবককে মেডিক্যাল পরীক্ষার জন্যে পাঠানো হয়েছে।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement