Rabi Peerzada: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আত্মঘাতী হামলার হুমকি পাকিস্তানের গায়িকা রাবি পিরজাদা-র, সাপ-কুমীরের পর এবার রাবি বাঁধলেন টাইম বোম

আরও একবার অসভ্যতা পাকিস্তানের গায়িকা রাবি পিরজাদা-র। সংবিধানের ৩৭০ রদ করার পর থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অশালীন ভাষায় আক্রমণ করা, ভিডিও-র মাধ্যমে সাপ-কুমীর দেখিয়ে হুমকি দেওয়া লাহোরের গায়িকা রাবি পিরজাদা এবার আরও সুর চড়ালেন। রাবি এবার সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে নরেন্দ্র মোদিকে আত্মঘাতী হামলা ঘটানোর হুমকি দিলেন।

এভাবেই হাস্যকর পোস্ট করলেন পাক গায়িকা রাবি পিরজাদা। (Photo Credits: Twitter/Rabi Pirzada)

ইসলামাবাদ, ২৩ অক্টোবর: আরও একবার অসভ্যতা পাকিস্তানের গায়িকা রাবি পিরজাদা (Rabi Peerzada)-র। সংবিধানের ৩৭০ রদ করার পর থেকেই কাশ্মীর ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)-কে অশালীন ভাষায় আক্রমণ করা, ভিডিও-র মাধ্যমে সাপ-কুমীর দেখিয়ে হুমকি দেওয়া লাহোরের গায়িকা রাবি পিরজাদা এবার আরও সুর চড়ালেন। রাবি এবার সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে নরেন্দ্র মোদিকে আত্মঘাতী হামলা ঘটানোর হুমকি দিলেন।

আজ মঙ্গলবার, টুইটারে রাবি নিজের এক ছবি পোস্ট করে মোদিকে হুমকি দিলেন। যে ছবিতে দেখা যাচ্ছে এই গায়িকা বোমা বাঁধা সুইসাইড জ্যাকেট পরে আছেন। ছবির ক্যাপশনে লেখা আছে-- মোদি হিটলার (#ModiHitler) আপনাকে আমি...নিজেকে কাশ্মীরের বেটি (#kashmirkibeti) বলে অ্যাখা দিয়েছেন রাবি পিরজাদা।

তবে রাবি-র এই আপত্তিকর পোস্টকে তাঁর দেশের মানুষদের ভালভাবে মেনে নেয়নি। এভাবে মোদি বিরোধী পোস্ট করে রাবি আসলে বিশ্ব দরবারে পাকিস্তানের ভাবমূর্তিতে আঘাত আনছে বলে অভিযোগ পাকিস্তানের সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের।

গত মাসে কাশ্মীর নিয়ে ভারতের ভূমিকাকে কটাক্ষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কাঠগড়ায় তুলেছিলেন পাক গায়িকা রাবি পিরজাদা। ভিডিও বার্তায় সাপ-কুমীর দেখিয়ে মোদিকে ভয় দেখিয়ে কটাক্ষের মুখে পড়েছিলেন রাবি। মোদিকে ভয় দেখাতে গিয়ে অবশ্য নিজেই গ্রেফতারির মুখে পড়েছিলেন লাহোরের এই গায়িকা। সাপ-কুমির বেআইনিভাবে হেফাজত নেওয়ার অপরাধে তাঁকে পাক প্রশাসন জরিমানা ও সর্তক করেছিল।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement