Pakistan MP On Babri Masjid: ভারতের ভয়ে মাথা অকেজো পাক মন্ত্রীর, 'বাবরি মসজ়িদের ইঁট গাঁথবে পাক সেনা', পাকিস্তানি পালওয়াশার কথায় হাসছে মানুষ
পালওয়াশা আরও দাবি করেন, 'ভারতীয় সেনায় যে শিখ জওয়ানরা রয়েছেন, তাঁরা কখনও পাকিস্তানে হামলা করবে না। পালওয়াশার কথায়, পাকিস্তান গুরু নানকের ভূমি। আর এই পবিত্র জায়গায় ভারতের পাঞ্জাব রেজিমেন্টের জওয়ানরা কখনও হামল চালাতে পারেন না।'
দিল্লি, ১ মে: বাবরি মসজিদ (Babri Masjid) প্রসঙ্গ উঠে পাকিস্তানের সংসদে। এবার বাবরি মসজিদ প্রসঙ্গ তুলে আলটপকা মন্তব্য করলেন পাকিস্তানের (Pakistan) সাংসদ পালওয়াশা মহম্মদ জ়াই খান। পালওয়াশা পাক সংসদে দাঁড়িয়ে মন্তব্য করেন, বাবরি মসজিদের প্রথম ইঁট গাঁথবে পাক সেনা। অর্থাৎ অযোধ্যায় (Ayodhya) ডুকে নাকি বাবরি মসজিদ তৈরির প্রথম ইঁট গাঁথবে পাকিস্তানি সেনা (Pakistan Army)। পালওয়াশার ওই মন্তব্যে পাক সংসদে হাততালি উঠলেও, নেট দুনিয়ায় হাসির রোল পড়ে যায়।
শুনুন কী বলেন পালওয়াশা খান...
শুধু তাই নয়, পালওয়াশা আরও দাবি করেন, 'ভারতীয় সেনায় যে শিখ জওয়ানরা রয়েছেন, তাঁরা কখনও পাকিস্তানে হামলা করবে না। পালওয়াশার কথায়, পাকিস্তান গুরু নানকের ভূমি। আর এই পবিত্র জায়গায় ভারতের পাঞ্জাব রেজিমেন্টের জওয়ানরা কখনও হামল চালাতে পারেন না।' পাক সাংসদ পালওয়াশার ওই মন্তব্য প্রকাশ্যে আসার পরপরই তা নিয়ে যেমন জোর চর্চা শুরু হয়, তেমনি পালটা কটাক্ষও করেন ভারতীয়রা। পালওয়াশা বেশ মজা করেন বলে নেটিজেনদের তরফে মন্তব্য করা হয়। সেই সঙ্গে বহু মানুষ বলতে শুরু করেন, ভারতীয় সেনায় শিখ জওয়ানদের সংখ্যা অনেক। তাই তাঁরা সবার আগে থেকে ভারতের হয়ে যুদ্ধ পরিচালনা করেন। তাই মন্ত্রীর পরামর্শ ভারতীয় শিখ জওয়ানদের মনে রাখার কোনও প্রয়োজন নেই বলেও বহু মানুষের মুখে শোনা যায়।
সম্প্রতি পাক মন্ত্রী বিলাওয়াল ভুট্টোকে বলতে শোনা যায়, 'সিন্ধু জল চুক্তি স্থগিত হলে, সেখান থেকে ভারতীয়দের রক্ত বইবে।' পালওয়াশা খানও বিলাবলের মন্তব্যকে সমর্থন করলে, পাক মন্ত্রীর কথায় প্রত্যেক হাসতে শুরু করেন।