Pakistan: ইদের নামাজের সময় গোলাগুলি, পাকিস্তানের জেল থেকে চম্পট দিল ১৭ বন্দি
ইদের নামাজের জন্য বন্দিদের খোলা জায়গায় নিয়ে যাওয়া যায় বৃহস্পতিবার। সেই সুযোগেই ১৭ জন পালিয়ে যায়। কারারক্ষীরা এরপর গুলি চালাতে শুরু করলে, তার জেরে বেশ কয়েকজন আহত হন বলে খবর।
করাচি, ৩০ জুন: ইদের নামাজের সময় পাকিস্তানের চমন জেল পালাল ১৭ বন্দি। বৃহস্পতিবার ইদের নামাজের সময় বালোচিস্তানের চমন জেল থেকে পালাতে শুরু করে পরপর ১৭ বন্দি। যা দেখে গুলি চালাতে শুরু করে জেলের নিরাপত্তারক্ষীরা। কারারক্ষীদের গুলিতে এক বন্দির মৃত্যুর খবর মেলে। বাকি ১৬ জন পালিয়ে যায়। ইদের নামাজের জন্য বন্দিদের খোলা জায়গায় নিয়ে যাওয়া যায় বৃহস্পতিবার। সেই সুযোগেই ১৭ জন পালিয়ে যায়। কারারক্ষীরা এরপর গুলি চালাতে শুরু করলে, তার জেরে বেশ কয়েকজন আহত হন বলে খবর।
রিপোর্টে প্রকাশ, ইদের নামাজের সময় পালিয়ে যাবে বলে বেশ কিছুদিন ধরেই পরিকল্পনা করে ওই বন্দিরা। পরিকল্পনা অনুযায়ী, বৃহস্পতিবার ১৭ বন্দি পালানোর চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। তার জেরে বেশ কয়েকজন পুলিশ কর্মী আহত হন বলে খবর।
Advertisement
সম্পর্কিত খবর
'Balochistan Is Not Pakistan': পাকিস্তানের বুকে রক্তক্ষরণ; নিজেদের মুক্ত ঘোষণা করল বালোচিস্তান, 'আমরা পাকিস্তানি নই, বালোচিস্তানি', ভারতের সমর্থন চাইলেন বালোচ নেতা
Balochistan's First Hindu woman Assistant Commissioner Kashish Chaudhary: বালোচিস্তানের প্রথম হিন্দু মহিলা কমিশনার, কে এই কাশিশ চৌধুরী? যাঁর ক্ষমতায়নে বাড়বে সংখ্যালঘুর বল, জানুন পাক-হিন্দু তরুণীর পরিচয়
Pakistan: জাফর এক্সপ্রেস অপহরণ আতঙ্কের মাঝেই পাক কনভয়ে জঙ্গি হামলা, গুলিতে ঝাঁঝরা ১২ সেনা
India Rejects Pakistan's Claim: 'সন্ত্রাসের আঁতুড়ঘরকে চেনে গোটা বিশ্ব', পাকিস্তানের কুপ্রচেষ্টাকে কড়া কথায় নস্যাৎ করল ভারত
Advertisement
Advertisement
Advertisement