Pahalgam Terror Attack: পহেলগামে লস্করের হামলায় ২৬ জনের মৃত্যু, রাষ্ট্রসংঘের রুদ্ধদ্বার বৈঠকে কড়া প্রশ্নের মুখে পাকিস্তান

রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষেদে পাকিস্তানের ১০ জন অস্থায়ী সদস্য রয়েছেন। পহেলগাম হামলা সংক্রান্ত রুদ্ধদ্বার বৈঠকে ওই ১০ সদস্য প্রাণপনে ইসলামাবাদকে রক্ষার চেষ্টা করছেন। তবে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ যে সন্ত্রাসবাদ নির্মূল করতে বদ্ধপরিকর, তা ফের স্পষ্ট করা হয়।

Shehbaz Sharif (Photo Credit: X/Screengrab)

দিল্লি, ৬ মে: রাষ্ট্রসংঘের (UNSC) নিরাপত্তা পরিষদের রুদ্ধদ্বার বৈঠকে পাকিস্তানকে (Pakistan) পড়তে হচ্ছে একের পর এক প্রশ্নবাণের মুখে। জম্মু কাশ্মীরের (Jammu And Kashmir) পহেলগামে (Pahalgam Terror Attack) গত মাসে যে ভয়াবহ জঙ্গি হামলা হয়, সেখানে লস্কর-ই-তইবার যোগ সুস্পষ্টভাবে উঠে আসে। লস্কর জঙ্গিদের (Let Terrorist) যোগ পহেলগামে থাকায়, তা নিয়ে পাকিস্তানকে পড়তে হচ্ছে প্রশ্নের মুখে। লস্করের সঙ্গে পাকিস্তানের আঁতাত বিশ্ববিদিত। ফলে পাকিস্তান কেন লস্করকে আশ্রয় দিচ্ছে এবং ওই জঙ্গি গোষ্ঠী ভারতে হামলা চালাচ্ছে, তা নিয়ে একের পর এক জিজ্ঞাসার মুখে ইসলামাবাদ।

পাশাপাশি পাকিস্তান যে সম্প্রতি পরপর ২টি মিসাইল টেস্ট বা ক্ষেপনাস্ত্র পরীক্ষা করেছে, সে বিষয়েও জোরদার প্রশ্নের মুখে তাদের পড়তে হচ্ছে।  পাকিস্তানের কোনওভাবেই এই ক্ষেপনাস্ত্র পরীক্ষার মত কাজ করা উচিত নয় বলেও রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের রুদ্ধদ্বার বৈঠকে জানানো হয়। সূত্রের তরফে মিলছে এমন খবর।

আরও পড়ুন: Pakistan Minister Khawaja Asif's Claim Over India: 'যে কোনও সময়ে হামলা চালাতে পারে ভারত', প্রমাদ গুনছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী, দিল্লির রণকৌশলের ভয়ে প্রকাশ্যে মন্তব্য...

এই মুহূর্তে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষেদে পাকিস্তানের ১০ জন অস্থায়ী সদস্য রয়েছেন। পহেলগাম হামলা সংক্রান্ত রুদ্ধদ্বার বৈঠকে ওই ১০ সদস্য প্রাণপনে ইসলামাবাদকে রক্ষার চেষ্টা করছেন। তবে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ যে সন্ত্রাসবাদ নির্মূল করতে বদ্ধপরিকর, তা ফের স্পষ্ট করা হয়।

পহেলগামের বৈসরণ ভ্যালিতে যেভাবে নীরিহ পর্যটকদের নিশানা করা হয়, সে বিষয়ে জোরদার সমালোচনা করা হয় রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের তরফে। যে ২৬ জন পর্যটকের প্রাণ নিয়েছে লস্কর জঙ্গিরা, তাদের পিছনে কেন পাকিস্তানের সুস্পষ্ট মদত রয়েছে, সে বিষয়েও কড়া প্রশ্নের মুখে শেহবাজ় শরিফ সরকারকে পড়তে হয় বলে খবর।

এদিকে পহেলগাম হামলার পর ভারত (India) যেমন কূটননৈতিক সম্পর্ক বরখাস্ত করেছে, তেমনি যে কোনও সময়ে দিল্লির তরফে হামলা চালানো হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement