Pakistan Minister Khawaja Asif's Claim Over India: 'যে কোনও সময়ে হামলা চালাতে পারে ভারত', প্রমাদ গুনছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী, দিল্লির রণকৌশলের ভয়ে প্রকাশ্যে মন্তব্য...

আসিফের বক্তব্য, আন্তর্জাতিকভাবে পহেলগাম হামলার তদন্ত হলে সামনে আসবে, ২২ এপ্রিলের ঘটনায় ভারতের কোনও অভ্যন্তরীণ শক্তি জড়িত কি না। সেই সঙ্গে পাকিস্তানের বিরুদ্ধে যে ভিত্তিহীন অভিযোগ দিল্লি করছে, তাও সামনে আসবে বলে দাবি করেন খোয়াজা আসিফ।

Pakistan Defence Minister Khawaja Asif (Photo Credit: X)

দিল্লি, ৬ মে:  যে কোনও মুহূর্তে হামলা চালাতে পারে ভারত (India)। ভারতীয় বায়ু সেনার তরফে পাকিস্তানে (Pakistan) আকাশ পথে হামলা চালানো হবে না পাক অধিকৃত কাশ্মীরের (POK) দিকে থেকে প্রত্যাঘাত আসবে, তা বুঝে উঠতে পারছে না ইসলামাবাদ। সেই কারণে পাকিস্তানি নাগরিকদের ফের সতর্ক করলেন সে দেশের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ (Pakistan Defence Minister Khawaja Asif)।

পহেলগামে (Pahalgam Terror Attack)পাকিস্তানি জঙ্গিরা (Terrorist Attack) পরপর ২৬ জনকে হত্যা করে। নীরিহ পর্যাটকদের হত্যার পর দিল্লির তরফে কড়া বার্তা দেওয়া হয় পাকিস্তানকে। এমনকী, পাকিস্তানের সঙ্গে সমস্ত ধরনের কূটনৈতিক সম্পর্কও খারিজ করেছে দিল্লি। পহেলগামের পর যখন ভারতের  মানুষ প্রতিশোধ স্পৃহায় ফুটছে, সেই সময় ৭ মে গোটা দেশের ২৪৪টি জেলায় যুদ্ধের মহড়া চালানোর নির্দেশ দেওয়া হয়। যুদ্ধ শুরু হলে নাগরিকরা কীভাবে নিজেদের রক্ষা করবেন, সেই শিক্ষা দেওয়া হবে মক ড্রিলে। এমনই জানানো হয় প্রতিরক্ষা মন্ত্রকের তরফে।

আরও পড়ুন: Pakistan Hackers Claim: জল না পেয়ে মাথা 'খারাপ' পাকিস্তানের, ভারতের ডিফেন্স ওয়েবসাইট হ্যাকের দাবি পাক হ্যাকার্সদের

ভারত যখন যুদ্ধের  মক ড্রিলের সিদ্ধান্ত নিয়েছে, সেই খবর প্রকাশ্যে আসার পর প্রমাদ গুনতে শুরু করে পাকিস্তান। ফলে খোয়াজা  আসিফ পাকিস্তানি নাগরিকদের ইতিমধ্যেই সতর্ক করেছেন ভারতীয় সেনার সম্ভাব্য হামলার বিষয়ে ।

পিটিআই সূত্রে খবর, সোমবার ইসলামাবাদে (Islamabad) সাংবাদিক সম্মেলনে হাজির হয়ে খোয়াজা আসিফ বলেন, সীমান্ত ধরে ভারত যে কোনও সময়ে পাকিস্তানের উপর হামলা চালাতে পারে। এসবের পাশাপাশি পহেলগামে যে হামলা হয়েছে, তাতে যাতে আন্তর্জাতিকভাবে তদন্ত হয়, সেই আবেদনও পাক প্রধানমন্ত্রী শেহজবাজ় শরিফ ইতিমধ্যেই করেছেন।

এরপরই আসিফের বক্তব্য, আন্তর্জাতিকভাবে পহেলগাম হামলার তদন্ত হলে সামনে আসবে, ২২ এপ্রিলের ঘটনায় ভারতের কোনও অভ্যন্তরীণ শক্তি জড়িত কি না। সেই সঙ্গে পাকিস্তানের বিরুদ্ধে যে ভিত্তিহীন অভিযোগ দিল্লি করছে, তাও সামনে আসবে বলে দাবি করেন খোয়াজা আসিফ।

প্রসঙ্গত পহেলগাম হামলার পর পাক মন্ত্রী আত্তা তারারকেও ভারতের হামলা নিয়ে মন্তব্য করতে শোনা যায়। আত্তা তারার বলেন, ২৪-৩৬ ঘণ্টার মধ্য়ে পাকিস্তানে হামলা চালাবে ভারত। ভারতীয় সেনা বাহিনীর হামলার কথা ভেবে যখন পাকিস্তান প্রমাদ গুনছে, সেই সময় দিল্লি ক্রমাগত রণকৌশল তৈরি করছে। যার জেরে পাকিস্তানের সরাসরি হামলা না চালিয়ে কূটনৈতিকভাবে 'ওয়াটার অ্যাটাক' শুরু করে দিয়েছে ভারত।

যার জেরে সিন্ধুর পাশাপাশি ঝিলম, চেনাব দিয়েও বন্ধ হয়েছে জল প্রবাহ। ফলে জলের অভাবে পাকিস্তানের কৃষিকাজ যেমন ব্যাহত হচ্ছে, তেমনি জল শূণ্য হয়ে পড়ছে পড়শি। যা নিয়ে ইতিমধ্যেই প্রমাদ গুনছে শেহবাজ় শরিফ সরকার।

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement