Kim Jong-un: কিম জংয়ের স্ত্রী প্রকাশ্যে, রহস্যেমোড়া প্রবেশ উত্তর কোরিয়ার একচ্ছত্র নেতার সঙ্গিনীর

উত্তর কোরিয়ার মানসুডে আর্ট থিয়েটার হলে কিমের হাত ধরে প্রকাশ্যে আসেন রাই সল জু। উত্তর কোরিয়ার কেসিএনএ নিউজের তরফে থেকে কিম জং উন এবং তাঁর স্ত্রীর ছবি প্রাকশ্যে আনা হয়।

Kim Jong-un's Wife (Photo Credit: Twitter)

সিওল, ২ ফেব্রুয়ারি: পাঁচ মাসের মধ্যে এই প্রথম প্রকাশ্যে এলেন উত্তর কোরিয়ার একচ্ছত্র নেতা কিম জংয়ের স্ত্রী। পাঁচ মাসের মধ্যে এই প্রথম প্রকাশ্যে এলেন কিম জং উনের (Kim Jong-un) স্ত্রী রাই সল জু। করোনা (COVID 19) মহামারীর (Pandemic) মধ্যে কিম পরিবারের কেউ প্রকাশ্যে আসেননি। পাঁচ মাসের মধ্যে এই প্রথম স্ত্রীকে নিয়ে সামনে এলেন উত্তর কোরিয়ার একচ্ছত্র নেতা।

উত্তর কোরিয়ার মানসুডে আর্ট থিয়েটার হলে কিমের হাত ধরে প্রকাশ্যে আসেন রাই সল জু। উত্তর কোরিয়ার কেসিএনএ নিউজের তরফে থেকে কিম জং উন এবং তাঁর স্ত্রীর ছবি প্রাকশ্যে আনা হয়। প্রসঙ্গত ৯ সেপ্টেম্বরে শেষ কিম জং উনের সঙ্গে প্রাকশ্যে আসেন তাঁর স্ত্রী। জম উন পরিবারের রাজপ্রাসাদে যান দুজন। তারপর থেকে আর কিমের স্ত্রীকে প্রকাশ্যে দেখা যায়নি।

আরও পড়ুন:  Preity Zinta: বলিউডের গ্ল্যামার থেকে দূরে, স্বামীর হাতে কেক খেয়েই জন্মদিন কাটালেন প্রীতি জিন্টা

এবার যখন কিম জং উন এবং তাঁর স্ত্রী রাই সল জু সামনে আসেন, তখন তাঁদের শুভেচ্ছা জানানো হয়। বাজানো হয় 'ওয়েলকাম মিউজিক'। দুজনে একে অপরের হাত ধরে মঞ্চ ওঠেন এবং সাধারণ মানুষের উদ্দেশে হাত নাড়াতে শুরু করেন।

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement