Kim Jong Un Arrived Russia: মার্কিন সতর্কতার মাঝে পুতিনের সাক্ষাতে ট্রেনে চেপে রাশিয়ায় হাজির উত্তর কোরিয়ার একনায়ক কিম
সাজোয়া ট্রেনে চেপে ৬ হাজার কিলোমিটারের বেশি পথ অতিক্রম করে কিম জিং উন রাশিয়ায় হাজির হন। জানা যায়, রবিবার উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ং থেকে মস্কোর উদ্দেশে রওনা দেন কিম জং উন।
মস্কো, ১২ সেপ্টেম্বর: রাশিয়ায় পৌঁছলেন কিম জং উন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করতে রাশিয়ায় হাজির উত্তর কোরিয়ার একনায়ক। সাজোয়া ট্রেনে চেপে ৬ হাজার কিলোমিটারের বেশি পথ অতিক্রম করে কিম জিং উন রাশিয়ায় হাজির হন। জানা যায়, রবিবার উত্তর কোরিয়ার (North Korea) রাজধানী পিয়ংইয়ং থেকে মস্কোর উদ্দেশে রওনা দেন কিম জং উন। ব্যক্তিগত ট্রেনে চেপেই কিং মস্কোয় হাজির হন। কিমকে অভ্যর্থনা জানাতে পালটা সেখানে হাজির হন পুতিন।
যদিও কী কারণে কিম (Kim Jong Un) রাশিয়ায় (Russia) হাজির হয়েছেন, সে বিষয়ে ক্রেমলিনের তরফে মুখ খোলা হয়নি। মার্কিন চোখ রাঙানি এড়িয়ে পুতিনের সঙ্গে কিমের এই সাক্ষাৎ ইউক্রেন যুদ্ধের পটভূমিকে কতটা প্রভাবিত করবে, সে বিষয়ে জোর চর্চা শুরু হয়েছে আন্তর্জাতিক মহলে।
Advertisement
সম্পর্কিত খবর
South Korea President: দক্ষিণ কোরিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের পথে বামপন্থী প্রার্থী লি জে-মিয়ং, পিছনে ফেললেন প্রতিদ্বন্ধী কিম মুন-সু -কে
Russia-Ukraine War: শান্তি বৈঠক শেষে মৃত জওয়ানদের দেহ প্রত্যপর্ণে সায় রাশিয়া-ইউক্রেনের
Donald Trump on Putin: পুতিন আগুন নিয়ে খেলছেন, রাশিয়ায় মোহভঙ্গ ট্রাম্পের কড়া হুঁশিয়ারি
Asim Munir Gifts Fake Image to PM Shehbaz Sharif: যুদ্ধ জয়ের ভুয়ো ছবি উপহার প্রধানমন্ত্রী শাহবাজকে, মিথ্যাচারের অভিযোগ সেনাপ্রধান অসীম মুনিরের বিরুদ্ধে
Advertisement
Advertisement
Advertisement