Ukraine War: ইউক্রেনের নয়া ড্রোন বোমে রাশিয়ান তেলের পাইপলাইন ধ্বংস, ভয়াবহ বিস্ফোরণ ধরা পড়ল নাসার স্যাটেলাইটে

ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)-এর মসনদে বসার পর ইউক্রেনকে সব ধরনের সাহায্য দেওয়া বন্ধ করে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। কিন্তু বাইডেনের সময় পাওয়া সাহায্যেই এখনও রাশিয়ান যুদ্ধে চমকে দিচ্ছে ইউক্রেন।

পুতিনের দেশের অত্যাধুনিক অস্ত্রকে টেক্কা দিতে ইউক্রেন তাদের অস্ত্র ভাণ্ডারে যোগ করেছে নয়া বোম্ব ড্রোন। ইউক্রেনের সেই নয়া বোম্ব ড্রোন আছড়ে পড়ল রাশিয়ার বড় তেলের পাইপ লাইনে। সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল রাশিয়ান আর বেলারুশ সীমান্তের ডরুজবা প্রদেশের এক তেলের পাম্পিং স্টেশন আছড়ে পড়ে বিশাল মাপের বিস্ফোরণ হয়। এই বিস্ফোরণের তীব্রতা এতই বেশী ছিল যে তা নাসার স্যাটেলাইটে ধরা পড়ে।

নয়া ড্রোনের বিশেষত্ব

ইউক্রেনের যে বোম্ব ড্রোন এই বিস্ফোরণ ঘটাল তার বিশেষত্ব হল, এটি বেশ কয়েকবার ব্যবহার করা যায়। এতদিন ইউক্রেন যুদ্ধে ঘাতক ড্রোন রাশিয়ার ওপর ব্যবহার করেছিল, সেগুলির একবার আক্রমণ করেই কাজ শেষ হয়ে যায়।

দেখুন রাশিয়ার ওপর ইউক্রেনের নয়া ড্রোনের আঘাত

 

চাপে রাশিয়া

কিন্তু এখন যে ইউক্রেন ড্রোন ব্যবহার করতে শুরু করছে সেগুলি  লক্ষ্যে আঘাত হানার পর সেখানেই ভেঙে পড়ত।  কিন্তু নয়া ড্রোনে আবার নিজের জায়গায় ফিরে আসতে পারে। ফলে পুন:ব্যবহারযোগ্য ড্রোনে বারবার শত্রুপক্ষের ওপর আঘাত হানাতে পারবে ইউক্রেনের বোম।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement