Imran Khan's Step-Son Booked: মদ্যপানের অভিযোগে শ্রীঘরে গেল ইমরান খানের ছেলে

এবার মাদক মামলায় গ্রেপ্তার পাক প্রধানমন্ত্রীর সৎ ছেলে। হ্যাঁ ঠিকই শুনেছেন, মাদক মামলায় ইমরান খানের ( Imran Khan) স্ত্রী বুসরা বিবির প্রথম পক্ষের ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Imran Khan (Photo Credits: PTI)

লাহোর, ২২ ফেব্রুয়ারি:  এবার মাদক মামলায় গ্রেপ্তার পাক প্রধানমন্ত্রীর সৎ ছেলে। হ্যাঁ ঠিকই শুনেছেন, মাদক মামলায় ইমরান খানের  ( Imran Khan) স্ত্রী বুসরা বিবির প্রথম পক্ষের ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা গেছে, স্থানীয় ঘালিব মার্কেট এলাকার এক গাড়ির ভিতর থেকে মদের বোতল উদ্ধার হয়েছে। সেই গাড়িতেই ছিলেন বুসরা বিবির ছেলে মহম্মদ মুসা মানেকা ও তাঁর তুতো ভাই মহম্মদ আহমেদ মানেকা। পাকিস্তানের দণ্ডবিধির ৩, ৪, ১১ ধারায় মামলা রুজু হয়েছে। মোট তিনজনের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ। তৃতীয় জনের নাম আহমদ শাহরিয়ার। আরও পড়ুন- Ajay Devgn On His Weeding Anniversary: নিজের বিবাহ বার্ষিকী মনে রাখতে কী শেয়ার করলেন অজয় দেবগন! দেখুন ছবি

জহির ইয়াহিয়াসহ রোডে মোতায়েন করা পুলিশ চৌকি পার হওয়ার সময়ই তিনজনকে হাতেনাতে ধরে পুলিশ। শাহরিয়ারকে হাসপাতালে নিয়ে গেলে তার পাকস্থলীতে মদ মিলেছে। অন্যদিকে মদ্যপান না করায় মুসা ও তার তুতো ভাইকে মানেকা পরিবারের হস্তক্ষেপে থানা থেকে মুক্তি দেওয়া হয়। পরে আদালতে জামিনে মুক্তি পায় শাহরিয়ার। গাড়ি থেকে উদ্ধার হওয়া মদ ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠিয়েছে পুলিশ।

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement