Lion Killed Girl Video: লোকালয়ে ঢুকে কিশোরীকে টেনে নিয়ে গেল মানুষ-খেকো সিংহ, ছিঁড়ে, খুবলে খেল দেহ, ভাইরাল ভিডিয়ো
মানুষ-খেকো সিংহের খোঁজে ইতিমধ্যেই তন্ন তন্ন করে চলছে খোঁজ। তবে তার খোঁজ এখনও মেলেনি। নাইরোবির জনবসতি থেকে মাত্র ১০কিলোমিটার দূরে নাইরোবি জাতীয় উদ্যান।
দিল্লি, ২১ এপ্রিল: ১৪ বছরের এক কিশোরীকে ছিঁড়ে খেল সিংহ (Lion)। ওই কিশোরীকে টেনে নিয়ে গিয়ে তাকে মেরে ফেলল পশুরাজ। কেনিয়ার (Kenya) রাজধানী নাইরোবিতে এমনই একটি ঘটনা যেন ভয় ধরাল মানুষের মনে। নাইরোবি জাতীয় উদ্যান থেকে বেরিয়ে সেখানকার একটি লোকালয়ে ঢুকে পড়ে সিংহটি। তারপরই ঘটে ওই মর্মান্তিক ঘটনা।
রিপোর্টে প্রকাশ, বন্ধুর সঙ্গে যখন ওই কিশোরী খেলছিল, সেই সময় তাকে টেনে নিয়ে যায় সিংহ। যা দেখে সঙ্গে সঙ্গে বন দফতরে খবর দেয় ওই কিশোরী। সেই সঙ্গে সে বিপদ ঘণ্টিও বাজাতে শুরু করে। তবে কাজ হয়নি। ওই সিংহটি ততক্ষণে বছর ১৪-র কিশোরীর দেহ ছিঁড়ে হত্যা করে। বাঘাতি নদীর পাড় থেকে এরপর রক্তাক্ত অবস্থায় ওই কিশোরীর দেহ উদ্ধার করেন বন দফতরের আধিকারিকরা। দেখা যায়, কো মর থেকে পা পর্যন্ত,ওই কিশোরীর শরীরে একাধিক ক্ষত চিহ্ন রয়েছে। তাকে কার্যত ছিঁড়ে, খুবলে খায় সিংহটি।
আরও পড়ুন: Lion Spotted In Gujarat:প্রকাশ্যে রাস্তায় হেঁটে বেরাচ্ছে সিংহ, ভাইরাল ভিডিয়ো
দেখুন সেই ভয়াভহ ভিডিয়ো যেখানে সিংহের থাবায় মৃত কিশোরী...
মানুষ-খেকো সিংহের খোঁজে ইতিমধ্যেই তন্ন তন্ন করে চলছে খোঁজ। তবে তার খোঁজ এখনও মেলেনি। নাইরোবির জনবসতি থেকে মাত্র ১০কিলোমিটার দূরে নাইরোবি জাতীয় উদ্যান। ফলে জঙ্গল পার করে যে কোনও সময় সিংহ লোকালয়ে প্রবেশ করতে পারে। আর এবারও জঙ্গল পেরিয়ে লোকালয়ে প্রবেশ করে এক কিশোরীকে ছিঁড়ে, খুবলে খায় সিংহটি।
প্রসঙ্গত নাইরোবি জাতীয় উদ্যানের জঙ্গলে সিংহের পাশাপাশি বাঘ চিতা, লেপার্ড, বাফেলো, জিরাফের মত একাধিক বন্য পশু রয়েছে। ফলে যে কোনও মুহূর্তে জঙ্গল পেরিয়ে জন্তু জানোয়াররা লোকালয়ে প্রবেশে সক্ষম। তবে জলজ্ব্যান্ত কিশোরীকে এভাবে সিংহের টেনে নিয়ে যাওয়ার ঘটনা অত্যন্ত বিরল বলেই মনে করছেন সেখানকার মানুষ। ফলে আতঙ্ক ছড়াতে শুরু করেছে।