First Human Dog: ছিলেন মানুষ হয়েছেন কুকুর, পোষ্যের চেহারায় এবার রাস্তায় বেরলেন জাপানের যুবক

পার্কে নিয়ে অবিকল পোষ্য কুকুরের মতই আচরণ করছে সে। কখনও শুয়ে পড়ে খেলা দেখাছে। আবার কখনও অন্যান্য পোষ্যদের সঙ্গে আলাপ করছে।

First Human Dog (Photo Credits: YouTube)

ছিলেন মানুষ হয়েছেন কুকুর। জানাপের (Japan) যুবক টোকোর কাহিনী অল্প বিস্তর সকলেরই জানা। ছোট থেকেই নাকি পোষ্য হওয়ার সাধ ছিল তাঁর। তাই বড় হয়ে নিজের সেই স্বপ্নপূরণ করেছেন তিনি। মানুষ থেকে কুকুর হয়েছেন। লক্ষ লক্ষ টাকা খরচ করে সারমেয় হওয়ার সেই সাধপূরণ হয়েছে টোকোর। গত বছরের ডিসেম্বর মাসে জাপানি যুবকের মানুষের চেহারা বদলে 'কুকুর' (First Human Dog) হওয়ার আজব সাধের ঘটনা দেশ বিদেশে ছড়িয়ে পড়ে।

মানুষ থেকে কুকুর হতে নিজের জন্যে একটি পোশাক বানান টোকো। জাপানী কোম্পানী Zeppet, যারা টেলিভিশন বিজ্ঞাপন এবং চলচ্চিত্রের জন্য পোশাক তৈরি করে তাঁদের থেকে নিজের ওই কস্টিউম বানিয়েছেন তিনি। যা তৈরিতে সময় লেগেছে ৪০ দিন। আর খরচ পড়েছে ২২ হাজার ডলার। ভারতীয় মূল্যে টাকার অঙ্কটা দাঁড়ায় ১৮ লক্ষ।

কুকুরের চেহারা নিয়ে রাস্তায় ভ্রমণে বেরিয়েছেন টোকো। পার্কে নিয়ে অবিকল পোষ্য কুকুরের মতই আচরণ করছে সে। কখনও শুয়ে পড়ে খেলা দেখাছে। আবার কখনও অন্যান্য পোষ্যদের সঙ্গে আলাপ করছে। কুকুর হয়ে রাস্তায় ভ্রমণের সেই ভিডিয়ো জাপানি যুবক টোকো নিজের ইউটিউব চ্যানেল 'আই ওয়ান্ট টু বি অ্যান অ্যানিম্যাল'এ (I want to be an animal) শেয়ার করেছেন।

দেখুন ভিডিয়ো... 

ভিডিয়োটি গত বছর রেকর্ডই করা হয়েছিল। কিন্তু সেই ভিডিয়ো দিন কয়েক আগে টোকো নিজের ইউটিউব চ্যানেল থেকে শেয়ার করেছেন। কুকুরের কস্টিউমে মানুষকে দেখে জনতার প্রতিক্রিয়া কী সেটাই এই ভিডিয়োর মধ্যে দিয়ে তুলে ধরতে চেয়েছেন তিনি।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement