Israel-Gaza War: ইজরায়েলের মানুষ মারার কল অব্যাহত, গাজ়ায় রাষ্ট্রসংঘের ট্রাকে হামলা চালিয়ে ৯০ জনকে খুন করল আইডিএফ

গাজ়ার আল সুদাইনা শহরে রাষ্ট্রসংঘের মাল বোঝাই ট্রাকে হামলা চালায় ইজরায়েলি বাহিনী। যার জেরে ঘটনাস্থলেই ৭০ জনের বেশি মানুষের মৃত্যু হয়। বাকিদের আল সিফা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

Gaza (Photo Credit: X)

দিল্লি, ২২ জুলাই: ফের সামনে এল ইজরায়েলের (Israel) ভয়াবহ কীর্তি। এবার রাষ্ট্রসংঘের (UN Truck)  ট্রাক লক্ষ্য করে হামলা চালাল ইজরায়েল। গাজ়ায় (Gaza) রাষ্ট্রসংঘের ট্রাক খাবারদাবার নিয়ে প্রবেশ করতেই সেখানে হামলা চালানো হয়। যার জেরে ৯০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে খবর। আহত ১০০-র বেশি। আহতদের তড়িঘড়ি উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। তবে অনেকের অবস্থাই আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে।

গাজ়ার আল সুদাইনা শহরে রাষ্ট্রসংঘের মাল বোঝাই ট্রাকে হামলা চালায় ইজরায়েলি বাহিনী। যার জেরে ঘটনাস্থলেই ৭০ জনের বেশি মানুষের মৃত্যু হয়। বাকিদের আল সিফা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে গিয়েও পরপর বেশ কয়েকজন মৃত্যুর কোলে ঢলে পড়েন। বাকি ১০০ জনের চিকিৎসা চলছে।

আরও পড়ুন: Israel-Gaza War: ফের যুদ্ধে নামল ইজরায়েল, ইয়েমেন, গাজ়ায় হামলা চালিয়ে এক নাগাড়ে বহু মানুষকে মারল আইডিএফ

আল সাদাইনাক পাশাপাশি খান ইউনিস শহরেও হামলা চালায় ইজরায়েলি বাহিনী। যার জেরে ৪ প্যালেস্তিনীয়র মৃত্যু সংবাদ মেলে।

রিপোর্ট প্রকাশ, ২৭ মে থেকে গাজ়ায় ঢোকা রাষ্ট্রসংঘের ট্রাকে পরপর বেশ কয়েকটি হামলা চালায় ইজরায়েল। যার জেরে ৯২২ জনের মৃত্য়ু হয়। আহত ৫ হাজারের বেশি। রাষ্ট্রসংঘের ট্রাক থেকে খাবারদাবার, ওযুধপত্র জোগাড়ের সময় ইজরায়েলি বাহিনী যেভাবে ভয়ঙ্কর হামলা চালায়, তার নিন্দা গোটা বিশ্ব জুড়ে শুরু হয়। হামাস নিধনের নাম করে গাজ়ার সাধারণ, নিরপরাধ মানুষের হত্যালীলা ইজরায়েল শুরু করেছে বলে প্রবল সমালোচনার মুখে পড়তে হয় বেঞ্জামিন নেতানিয়াহু সরকারকে।

আমেরিকার মধ্যস্থতায় ইরানের সঙ্গে সংঘর্ষ বিরতি সম্পন্ন করেছে ইজরায়েল। তবে ইরানের সঙ্গে যুদ্ধ থামালেও, গাজ়ায় মানুষ মারার প্রক্রিয়া চলছে ইজরায়েলের। সম্প্রতি হাউথি জঙ্গিদের ইয়েমেনের বাঙ্কারেও ইজরায়েল হামলা চালায় বলে খবর মেলে।

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement