Khamenei Warns Israel & US: আমেরিকা ও ইজরায়েলকে উপযুক্ত জবাব দেওয়া হবে; খামেনি

আমেরিকা ও ইজরায়েলকে সতর্ক করলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।

Ayatollah Ali Khamenei (Photo Credit: IANS/ X)

নয়াদিল্লি: ইরানে (Iran) সম্প্রতি হামলার পর আমেরিকা ও ইজরায়েলকে সতর্ক করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি (Ayatollah Ali Khamenei)। খামেনি সতর্ক করে বলেছেন, 'এই বর্বরতার জন্য যুক্তরাষ্ট্র ও ইজরায়েল অবশ্যই উপযুক্ত জবাব পাবে।' তেহরানের হামলার প্রতিশোধ হিসেবে ইরানে বিমান হামলা চালায় ইজরায়েল। গত ১ অক্টোবর ইজরায়েলকে লক্ষ্য করে প্রায় ২০০ ক্ষেপণাস্ত্র ছুড়েছিল ইরান। এরপর গত ২৬ অক্টোবর ইরানে বিমান হামলা চালায় ইজরায়েল। ইরানের কয়েকটি অঞ্চলে তিন দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়।

আশঙ্কা করা হচ্ছে, ইরান পাল্টা হামলার প্রস্তুতি নিচ্ছে। শনিবার রাজধানী তেহরানে শিক্ষার্থীদের এক সমাবেশে আমেরিকা ও ইজরায়েলকে সতর্ক খামেনি বলেন, এটা শুধু প্রতিশোধের বিষয় নয়, যুক্তিসংগত পদক্ষেপ। যা ধর্ম, নীতি ও আন্তর্জাতিক আইনের সঙ্গে সম্পর্কিত। ইজরায়েলের হামলায় নিহত ইরানি সেনাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে খামেনি আরও বলেন, ইজরায়েলের বিরুদ্ধে তাঁদের সংগ্রাম কখনো ভুলে যাওয়া হবে না।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement