ISIS: ইরানের ধর্মীয় উপাসনালয়ে আইএসআইএসের হামলা, মৃত কমপক্ষে ১৫

শিয়া সম্প্রদায়ের ধর্মীয় উপাসনালয়ে (Shia pilgrimage site আইএসআইএস (ISIS) জঙ্গিদের হামলায় মৃত্যু হল কমপক্ষে ১৫ জনের। জখম হয়েছেন আরও কয়েকজন।

প্রতীকী ছবি

সিরাজ (ইরান): শিয়া সম্প্রদায়ের ধর্মীয় উপাসনালয়ে (Shia pilgrimage site)  আইএসআইএস (ISIS) জঙ্গিদের হামলায় মৃত্যু হল কমপক্ষে ১৫ জনের। জখম হয়েছেন আরও কয়েকজন।

ইরানের সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ইরানের স্থানীয় সময় সন্ধ্যে ৫.৪৫ মিনিট নাগাদ শিয়া অধ্যুষিত সিরাজ (Shiraz) শহরের একটি শিয়া উপাসনালয়ে (Shia Muslim shrine ) আচমকা হামলা চালায় তিন বন্দুকবাজ। মানুষ যখন প্রার্থনা (Worshippers) করছিল তখন এলোপাথাড়ি গুলি চালাতে থাকে। এর ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় ১৫ জনের। পরে প্রশাসনের লোকজন এসে জখম ব্যক্তিদের নিয়ে গিয়ে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন।

পুলিশ সূত্রে জানান গেছে, এখনও পর্যন্ত দুই হামলাকারীকে গ্রেপ্তার করা হয়েছে। আরও এক আততায়ীর খোঁজে তল্লাশি চলছে। তবে প্রাথমিক তদন্তে জানা গেছে, আক্রমণকারী সবাই বিদেশি নাগরিক, সুন্নি মৌলবাদীরাই এই হামলা চালিয়েছে।

এদিকে এই হামলা হওয়ার কিছুক্ষণের মধ্যেই আইএইআইএসের তরফ থেকে দক্ষিণ ইরানের শিয়া উপাসনালয়ে এই হামলা তারাই করেছে বলে স্বীকার করা হয়েছে।

এদিকে এই হামলা হওয়ার কিছুক্ষণের মধ্যেই আইএইআইএসের তরফ থেকে দক্ষিণ ইরানের শিয়া উপাসনালয়ে এই হামলা তারাই করেছে বলে স্বীকার করা হয়েছে।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement