Iran Explosives Factory Blast: ইরানে বিস্ফোরক উৎপাদন সংস্থায় সাংঘাতিক বিস্ফোরণ, আগ্নেয়গিরির চেহারা নিয়েছে আস্ত কারখানা, মৃত ১ শ্রমিক

আগুনে ঝলসে মৃত্যু হয়েছে এক শ্রমিকের। আহত আরও দুই। মঙ্গলবার ইরানের মধ্য ইসফাহান প্রদেশের বিস্ফোরক সংস্থায় অগ্নিকাণ্ডের ভিডিও ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে বিস্ফোরণটি ঘটে।

Iran Explosives Factory Blast (Photo Credits: X)

Iran Explosives Factory Blast: ইরানের এক বিস্ফোরক উৎপাদন সংস্থায় সাংঘাতিক বিস্ফোরণ। আগুনে ঝলসে মৃত্যু হয়েছে এক শ্রমিকের। আহত আরও দুই। মঙ্গলবার ইরানের মধ্য ইসফাহান (Isfahan) প্রদেশের বিস্ফোরক সংস্থায় অগ্নিকাণ্ডের ভিডিও ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে বিস্ফোরণটি ঘটে। কয়েক মাইল দূরের রাস্তা থেকেও স্পষ্ট দেখা গিয়েছে বিস্ফোরণের সেই দৃশ্য।

ক্যামেরাবন্দি সেই ভিডিওতে দেখে মনে হচ্ছে, অগ্নিকুণ্ড ফেটে আগ্নেয়গিরির আকারে গলগল করে বেরিয়ে আসছে ধোঁয়া মিশ্রিত আগুন। খবর পাওয়া মাত্রই জরুরি পরিষেবা এবং দমকল বাহিনী পৌঁছয় ঘটনাস্থলে।

বিস্ফোরণে কারখানার ছাদ এবং কাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসফাহান প্রদেশের জরুরি ব্যবস্থাপনার মহাপরিচালক বিস্ফোরণের খবরটি নিশ্চিত করেছেন। তবে বিস্ফোরিত উপকরণ বা বিস্ফোরণের কারণ প্রকাশ্যে আনেননি।

অগ্নিকুণ্ড ফেটে আগ্নেয়গিরির আকারে বেরিয়ে আসছে আগুনঃ

ইসফাহান ইরানের আর পাঁচটা সাধারণ শহরের মত নয়। এখানে ড্রোন কারখানা, ক্ষেপণাস্ত্র ডিপো এবং পারমাণবিক অবকাঠামোর আবাসস্থল। তাই ইসফাহান প্রদেশে বিস্ফোরক উৎপাদন সংস্থায় বিস্ফোরণের ঘটনা কোন স্থানীয় অগ্নিকাণ্ডের ঘটনা নয়।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement