India-US Relation: ভারতের সঙ্গে ঝামেলা মেটান, না হলে এশিয়ায় বিপর্যয়ের মুখে পড়বে আমেরিকা, ট্রাম্পকে সতর্কতা

ভারতের সঙ্গে বন্ধুত্ব ছেদ করলে আমেরিকার কৌশলগত বিপর্যয় হতে পারে। ফলে ডোনাল্ড ট্রাম্প যাতে নিজের সিদ্ধান্ত খতিয়ে দেখেন পুনর্বার, সে বিষয়ে সতর্ক করেন নিকি হ্যাল। সেই সঙ্গে ভারতের সঙ্গে আলোচনা করে শুল্ক নীতির পরিবর্তন যে ট্রাম্প প্রশাসনের করা উচিত, সে বিষয়ে বলতে শোনা যায় প্রাক্তন মার্কিন রাষ্ট্রদূতকে।

Donald Trump, Narendra Modi (Photo Credit: ANI/X)

দিল্লি, ২১ অগাস্ট: শুল্ক যুদ্ধ নিয়ে আমেরিকার সঙ্গে ভারতের সম্পর্ক ক্রমশ খারাপ হচ্ছে। ভারতের উপর ইতিমধ্যেই ৫০% শুল্ক আরোপ করেছেন ডোনাল্ড ট্রাম্প। যা নিয়ে ইতিমধ্যেই গোটা বিশ্ব জুড়ে চর্চা শুরু হয়েছে। চ্রাম্পের শুল্ক নীতির জেরে আমেরিকার বড় ক্ষতি হতে পারে। এবার ট্রাম্প প্রশাসনকে সতর্ক করলেন আমেরিকার প্রাক্তন রাষ্ট্রদূত নিকি হ্যাল (Nikki Haley)।

ভারত-মার্কিন (India-US Trade Deal) সম্পর্ক যখন ক্রমাগত খারাপ হচ্ছে, সেই সময় ট্রাম্প (Donald Trump) প্রশাসনকে সতর্ক করেন নিকি। তিনি বলেন, ভারতের সঙ্গে সম্পর্ক খারাপের অর্থ এশিয়ায় (Asia) গণতান্ত্রিক মিত্র বা বন্ধু হারানো। ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ হলে, এশিয়া মহাদেশ থেকে গুরুত্বপূর্ণ বন্ধু আমেরিকা হারিয়ে ফেলবে বলে সতর্ক করেন নিকি হ্যাল।

ভারতের সঙ্গে বন্ধুত্ব ছেদ করলে আমেরিকার কৌশলগত বিপর্যয় হতে পারে। ফলে ডোনাল্ড ট্রাম্প যাতে নিজের সিদ্ধান্ত খতিয়ে দেখেন পুনর্বার, সে বিষয়ে সতর্ক করেন নিকি হ্যাল। সেই সঙ্গে ভারতের সঙ্গে আলোচনা করে শুল্ক নীতির পরিবর্তন যে ট্রাম্প প্রশাসনের করা উচিত, সে বিষয়ে বলতে শোনা যায় প্রাক্তন মার্কিন রাষ্ট্রদূতকে।

এসবের পাশাপাশি চিন নিয়ে ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করেন নিকি হ্যাল। তিনি বলেন, মুক্তি বিশ্ব গঠনের ক্ষেত্রে ভারতের উত্থান কখনও আমেরিকাকে বিপত্তির মুখে ফেলবে না। কিন্তু কমিউনিস্ট নিয়ন্ত্রিত চিনের উত্থান হতে শুরু করলে এই মুহূর্তে, তা মুক্ত বিশ্ব গঠনের পথে অন্তরায় হয়ে দাঁড়াবে বলেও এক সাক্ষাৎকারে মন্তব্য় করতে শোনা যায় নিকি হ্যালকে।

Share Now
Advertisement

Advertisement
Advertisement
Share Now
Advertisement