India-Pakistan Row: ভারতের হামলার ভয়ে কম্পন পাকিস্তানে, তড়িঘড়ি বৈঠকে বসল রাষ্ট্রসংঘের নিরাপত্তা কাউন্সিল

গত ২২ এপ্রিল পহেলগামের বৈসরণ ভ্যালিতে হামলা চালায় পাকিস্তানি জঙ্গিরা। পহেলগামে যে ২৬ জন নিরপরাধ মানুষের প্রাণ যায়, তারপর থেকেই পাকিস্তানের সঙ্গে সমস্ত সম্পর্ক বাতিল করা হয়েছে। সিন্ধু চুক্তি স্থগিত থেকে শুরু করে, পাক নাগরিকদের তাঁদের দেশে ফেরৎ পাঠানোর সমস্ত প্রক্রিয়া শুরু হয়েছে।

UNSC (Photo Credit: ANI/X)

দিল্লি, ৫ মে: ভারত (India), পাকিস্তানের (Pakistan) পরিস্থিতি কোনদিকে গড়াচ্ছে, এবার তা নিয়ে বৈঠকে বসছে রাষ্ট্রসংঘ। সোমবার বিকেলে (স্থানীয় সময় অনুযায়ী) রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ কাউন্সিল (UNSC) ভারত, পাকিস্তানের বর্তনমান পরিস্থিতি নিয়ে রুদ্ধদ্বার বৈঠক বসবে বলে খবর। ভারত, পাকিস্তানের বর্তমান পরিস্থিতি কোনদিকে গড়াচ্ছে, তা নিয়ে দরজা আটকে বৈঠকে বসতে চলেছেন রাষ্ট্রসংঘের নিরাপত্তা কাউন্সিলের সদস্যরা। পাকিস্তানের আসীম ইফতিকার ওই বৈঠকে থাকবেন বলে খবর। ভারত, পাকিস্তানের সম্পর্ক কোনদিকে গড়াচ্ছে, তা নিয়ে পাকিস্তানের হয়ে আসীম ইফতিকার রাষ্ট্রসংঘের (UN) নিরাপত্তা পরিষদের বৈঠকে কথা বলেবেন বলে খবর।

আরও পড়ুন: India-Pakistan Row: সিন্ধুর জল আটকে পাকিস্তানকে জল শূণ্য করছে ভারত, চেনাবের প্রবাহ বন্ধ, ঝিলমেও রুদ্ধ হচ্ছে স্লুইসগেট, কড়া ডোজ় দিল্লির

গত ২২ এপ্রিল পহেলগামের (Pahalgam Terror Attack) বৈসরণ ভ্যালিতে হামলা চালায় পাকিস্তানি জঙ্গিরা। পহেলগামে যে ২৬ জন নিরপরাধ মানুষের প্রাণ যায়, তারপর থেকেই পাকিস্তানের সঙ্গে সমস্ত সম্পর্ক বাতিল করা হয়েছে। সিন্ধু চুক্তি স্থগিত থেকে শুরু করে, পাক নাগরিকদের তাঁদের দেশে ফেরৎ পাঠানোর সমস্ত প্রক্রিয়া শুরু হয়েছে। সিন্ধু দিয়ে যাতে কোনও ধরনের জল গড়াতে না পারে, যেমন তার ব্যবস্থা করা হয়েছে, তেমনি চেনাব এবং ঝিলমের বাধও বন্ধ করা হয়েছে। কোনও জল বাগলিহার বাধের মাধ্যমে যাতে পাকিস্তানে পৌঁছতে না পারে, তার সমস্ত ধরনের পদক্ষেপ করা হয়েছে। যা নিয়ে ইতিমধ্যেই দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়তে শুরু করেছে।

ভারত, পাকিস্তানের বর্তমান পরিস্থিতি কী, তা নিয়ে যখন গোটা বিশ্ব জুড়ে আশঙ্কা ছড়িয়েছে, সেই সময় রাষ্ট্রসংঘের জাতীয় নিরাপত্তা পরিষদও বসেছে বৈঠকে।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement