India-Pakistan Row: সিন্ধুর জল আটকে পাকিস্তানকে জল শূণ্য করছে ভারত, চেনাবের প্রবাহ বন্ধ, ঝিলমেও রুদ্ধ হচ্ছে স্লুইসগেট, কড়া ডোজ় দিল্লির

শনিবার ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা করে পাকিস্তান। পাকিস্তান ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা করতেই তারপর একের পর এক পদক্ষেপ করা হচ্ছে ভারতের তরফে। ভারত থেকে যাতে কোনও জল পাকিস্তানের দিকে গড়াতে না পারে, তার জন্য করা হচ্ছে পদক্ষেপ।

India-Pakistan Row: সিন্ধুর জল আটকে পাকিস্তানকে জল শূণ্য করছে ভারত, চেনাবের প্রবাহ বন্ধ, ঝিলমেও রুদ্ধ হচ্ছে স্লুইসগেট, কড়া ডোজ় দিল্লির
Indus River (Photo Credit: X/Screengrab)

দিল্লি, ৫ মে: পাকিস্তানকে (Pakistan) কীভাবে কূটনৈতিকভাবে প্রহার করা যায়, সে বিষয়ে সবদিক থেকে প্রস্তুতি শুরু করেছে ভারত (India)। সিন্ধু জল চুক্তি (Indus Treaty) স্থগিতের পর এবার চেনাব (Chenab River) নদীর উপর যে বাগলিহার বাঁধ রয়েছে, সেখান থেকে জল প্রবাহ বন্ধ করা হয়েছে। সেইসঙ্গে ঝিলম (Jhelum River) নদীতে থাকা কিষাণগঙ্গা প্রজেক্ট থেকেও পাকিস্তানের দিকে জল প্রবাহ কমানোর পরিকল্পনা শুরু করেছে ভারত। অর্থাৎ পহেলগাম হামলার পর পাকিস্তানকে যাতে জলশূণ্য করা যায়, সেই প্রচেষ্টা শুরু করেছে দিল্লি। সেই সঙ্গে সিন্ধু থেকেও যাতে জলের প্রবাহ বন্ধ করা যায়, সে বিষয়েও চেষ্টা শুরু করা হয়েছে।

আরও পড়ুন: India vs Pakistan: যুদ্ধ হলে চারদিনেই ফুরিয়ে যাবে পাকিস্তানের সব অস্ত্র!

রিপোর্টে প্রকাশ, বাগলিহার বাঁধের পলি অপসারিত করে, সেখানকার স্লইস গেটগুলিকে বন্ধ করা হয়েছে। বাগলিহার থেকে যাতে খুব কম করে জলের প্রবাহ পাকিস্তানের দিকে যেতে পারে, সে বিষয়ে পদক্ষেপ করা হয়েছে ভারতের তরফে। জানা যাচ্ছে, বাগলিহার থেকে পাকিস্তানের দিকে ৯০% জলের প্রবাহ কমিয়ে দেওয়া হয়েছে। বাগলিহার থেকে যেমন জলের প্রবাহ একদম কমিয়ে দেওয়া হয়েছে, তেমনি কিষাণগঙ্গা থেকেও যাতে কোনওভাবে জল পাকিস্তানের দিকে যেতে না পারে, সে বিষয়ে পদক্ষেপ করা হচ্ছে ভারতের তরফে।

শনিবার ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা করে পাকিস্তান। পাকিস্তান ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা করতেই তারপর একের পর এক পদক্ষেপ করা হচ্ছে ভারতের তরফে। ভারত থেকে যাতে কোনও জল পাকিস্তানের দিকে গড়াতে না পারে, তার জন্য করা হচ্ছে পদক্ষেপ।

ভারতের সঙ্গে পাকিস্তানের সিন্ধু চুক্তি প্রায় ৬ দশক পুরনো। তবে জঙ্গিদের মদত দিয়ে গত ২২ এপ্রিল যে ভয়াবহ হামলা চালানো হয়, তার জেরে কেঁপে উঠেছে গোটা ভারত। এরপরই পাকিস্তানের পর কূটনৈতিক প্রহার শুরু করেছে দিল্লি। কূটনৈতিক প্রহারের জেরে পাকিস্তান যাতে মাথা তুলে দাঁড়াতে না পারে, তার জন্য শুরু হয়েছে প্রচেষ্টা।

(The above story first appeared on LatestLY on May 05, 2025 10:54 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).