India vs Pakistan: যুদ্ধ হলে চারদিনেই ফুরিয়ে যাবে পাকিস্তানের সব অস্ত্র!
পহেলগামে জঙ্গি হামলায় পাকিস্তানের জড়িত থাকার প্রমাণ জোরালো হয়েছে। একটা বিষয় পুরোপুরি পরিষ্কার হয়ে গিয়েছে, ভারতের বিরুদ্ধে সন্ত্রাসবাদে প্রত্যক্ষ মদত ও পৃষ্ঠপোষকতা করছে পাক সরকার।
জম্মু-কাশ্মীরের পহেলগামের জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্য়ুর ঘটনায় ক্ষোভে ফুঁসছে গোটা ভারত। পহেলগামে পাকিস্তানের জড়িত থাকার প্রমাণ জোরালো হয়েছে। একটা বিষয় পুরোপুরি পরিষ্কার হয়ে গিয়েছে, ভারতের বিরুদ্ধে সন্ত্রাসবাদে প্রত্যক্ষ মদত ও পৃষ্ঠপোষকতা করছে পাক সরকার। আর তাই সন্ত্রাসবাদ নির্মূল করতে পাকিস্তানের ওপর আক্রমণ করতে পারে ভারত। এমন কথা শোনা যাচ্ছে। ভারত যে কোনও মূহর্তে আক্রমণ করতে পারে, এমন আশঙ্কায় দিন গুণছে পাকিস্তান। তবে 'ভাঙলেও মচকাচ্ছি না'এমনভাব দেখিয়ে ভারতের বিরুদ্ধে তোপ দাগছেন পাকিস্তানের নেতা, মন্ত্রীরা। এমনকী ভারতের বিরুদ্ধে রক্ত গঙ্গা বয়ে দেওয়ার হুমকিও দিয়েছেন পাক মন্ত্রীরা। কিন্তু সত্যি যদি যুদ্ধ শুরু হয়, তাহলে পাকিস্তান দিন চারেকের বেশী লড়ার ক্ষমতা থাকবে না। তীব্র অর্থ সঙ্কট, রাজনৈতিক অচলাবস্থার মধ্যে চলা পাকিস্তানের যুদ্ধের ভাণ্ডারে বড়জোর দিন চারেকের মত যুদ্ধ লড়ার অস্ত্র, আধুনিক পরিকাঠামো রয়েছে।
দেখুন খবরটি
Amid escalating tensions with India over the Pahalgam terror attack, Pakistan’s military is facing a severe shortage of critical artillery ammunition, with war reserves lasting only four days, according to ANI sources. The shortage is linked to recent arms deals with Ukraine and… pic.twitter.com/mpKSrpwu9a
— India Today Global (@ITGGlobal) May 4, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on May 04, 2025 10:08 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

