Imran Khan: জেলে চরম অন্যায় ও নির্যাতনের শিকার ইমরান খান, অভিযোগ বোন উজমা খানের

জেল বন্দি পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান চরম নির্যাতন ও নির্জন কারাবাসের মুখোমুখি হচ্ছেন বলে মারাত্মক অভিযোগ তুলেছেন তাঁর বোন উজমা খান।

Imran Khan (Photo Credit: X)

Imran Khan: জেল বন্দি পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান চরম নির্যাতন ও নির্জন কারাবাসের মুখোমুখি হচ্ছেন বলে মারাত্মক অভিযোগ তুলেছেন তাঁর বোন উজমা খান। পাকিস্তান ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (PIMS)-এ পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (PTI) প্রধানের সাথে সাক্ষাৎ করার পর তিনি এই দাবি জানান।

কী অভিযোগ ইমরান খানের বোনের

ইসলামাবাদের খাইবার-পখতুনখওয়া (K-P) হাউসে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে উজমা খান জানান, ১০ মাস পর ভাইয়ের সাথে তাঁর দেখা হয়েছে। পিআইএমএস হাসপাতালে সাক্ষাৎ চলাকালীন ইমরান খান তাঁকে স্পষ্ট ভাষায় জানান যে, গত ১০ মাস ধরে তাঁর ওপর চরম অন্যায় এবং অত্যাচার চালানো হচ্ছে। তিনি বিশ্ববাসীকে এই অত্যাচারের কথা জানিয়ে দেওয়ার জন্য বোনকে নির্দেশ দেন।

এখন কেমন আছেন ইমরান

তবে শারীরিক দিক থেকে ইমরান খান সম্পূর্ণ ফিট রয়েছেন বলে জানান উজমা। চিকিৎসকরা তাঁর ব্লাড প্রেসার মেপে ১২০/৮০ পান। হাসপাতালের চিকিৎসকরা ইমরানের চোখে একটি ইঞ্জেকশন দেওয়ার পর ব্যান্ডেজ করে দেন।

কী অভিযোগ

উজমা খান অভিযোগ করেন, পিআইএমএস হাসপাতালে নিয়ে যাওয়ার সময় এবং সেখানে পৌঁছানোর পর পুলিশ ও প্রশাসন চরম নাটকীয় পরিবেশ তৈরি করে সময় নষ্ট করছিল। ইমরান খান নিজের বর্তমান বন্দিদশাকে মিশরের প্রয়াত রাষ্ট্রপতি মহম্মদ মোরসির সাথে তুলনা করেছেন। তাঁর দাবি, নির্জন কারাবাসে রেখে যেভাবে মোরসিকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছিল, তাঁর সাথেও ঠিক একই আচরণ করা হচ্ছে। মানুষ থেকে বিচ্ছিন্ন রাখার কারণেই তাঁর উচ্চ রক্তচাপের সমস্যা তৈরি হচ্ছে বলে চিকিৎসকরা তাঁকে জানিয়েছেন।

কী জানিয়েছে আদালত

সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী চিকিৎসা সংক্রান্ত এই নিয়মগুলি ঠিকমতো না মানায় পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (PTI) দল আদালতের দ্বারস্থ হয়ে আদালত অবমাননার মামলা দায়ের করবে বলে জানিয়েছেন কে-পি রাজ্যের মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি। স্বাস্থ্য পরীক্ষার প্রক্রিয়া শেষ হওয়ার পরই ভোররাতে ইমরান খানকে পুনরায় রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement