Imran Khan: কারাগারে যৌন নির্যাতনের শিকার পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান! মেডিক্যাল পরীক্ষার রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য
রিপোর্টে উল্লেখ রয়েছে, ইমরান খানের শরীরে সাম্প্রতিক সময়ে করা কিছু আঘাতের চিহ্ন মিলেছে। সেই সঙ্গে তাঁকে যৌন নির্যাতন করা হয়েছে বলেই স্পষ্ট লেখা রয়েছে রিপোর্টে।
ইসলামাবাদ, ৩ মেঃ কারাগারে যৌন নির্যাতনের শিকার পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan)! সমাজমাধ্যমে ছড়িতে পড়া মেডিক্যাল রিপোর্টে উঠে এসেছে চাঞ্চল্যকর দাবি। নথিতে বলা হয়েছে, রাওয়ালপিন্ডির পাক এমিরেটস মিলিটারি হাসপাতাল (PEMH) প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর মেডিক্যাল পরীক্ষা করা হয়েছে। সেখানেই যৌন নির্যাতনের কথা উল্লেখ রয়েছে। সেই মেডিক্যাল পরীক্ষার রিপোর্ট ছড়িয়ে পড়তেই ক্রমশ জলঘোলা শুরু হয়েছে (রিপোর্টটির সত্যতা যাচাই করেনি লেটেস্টলি বাংলা)।
জেলের অন্দরে প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর উপর যৌন নির্যাতনের অভিযোগ ঘিরে ইমরান খানের পরিবার কিংবা রাওয়ালপিন্ডির ওই জেল কর্তৃপক্ষের তরফে এখনও আনুষ্ঠানিকভাবে কোন কিছুই জানানো হয়নি।
রিপোর্টে কী রয়েছে?
রাওয়ালপিন্ডির পাক এমিরেটস মিলিটারি হাসপাতালে গত ৩ মার্চের মেডিক্যাল পরীক্ষা করানো হয় ইমরান খানের (Imran Khan)। পাকিস্তান ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেসের একদল চিকিৎসক প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর শারীরিক পরীক্ষা করেন। ওই রিপোর্টে উল্লেখ রয়েছে, ইমরান খানের শরীরে সাম্প্রতিক সময়ে করা কিছু আঘাতের চিহ্ন মিলেছে। সেই সঙ্গে তাঁকে যৌন নির্যাতন করা হয়েছে বলেই স্পষ্ট লেখা রয়েছে রিপোর্টে। ইমরান খানের মেডিক্যাল পরীক্ষার সেই রিপোর্ট ভাইরাল হতেই শোরগোল পড়ে গিয়েছে। তবে পাকিস্তান ব্যুরো প্রধান আনাস মল্লিক দাবি করছেন, এই নথি সম্পূর্ণ ভুয়ো।
২০২৩ সালের ৫ অগাস্ট তোষাখানা মামলায় গ্রেফতার হয়েছিলেন ইমরান খান। কয়েক দিন পাঞ্জাব প্রদেশের অটোক জেলে থাকার পর ইমরানকে রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে স্থানান্তর করা হয়। সেই থাকেই এই জেলেই রয়েছেন তিনি।
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)