Iran Port Blast: ইরানের বন্দর শহর বান্দার আব্বাসে ভয়াবহ বিস্ফোরণ, গুরুতর জখম ৮০, দেখুন ভিডিয়ো

ইরানের বন্দর শহর বান্দার আব্বাসে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটল। ইরানের হোরমোজগান প্রদেশের এই বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ৮০ জন গুরুতর জখম হয়েছেন বলে খবর।

Iranian Port Blast. (Photo Credits:X)

ইরানের সরকারী টিভিতে দেখানো হয়েছে বিস্ফোরণের ভিডিয়ো। ইরানের রাজধানী তেহরান থেকে এক হাজার কিলোমিটার দূরে অবস্থিত শাহিদ রাজাই বন্দরে কী করে এতবড় বিস্ফোরণ ঘটল তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। আগুন নেভাতে দমকলের ৩২টি ইঞ্জিন কাজ করছে। বন্দরের পাশে থাকা অফিস, হাসপাতাল থেকে মানুষদের নিরাপদ জায়গায় সরানো হচ্ছে। সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল ভিডিয়ো দেখেই বোঝা যাচ্ছে ইরানের বন্দরের তীব্রতা ঠিক কতটা।

দেখুন ইরানের বন্দরে ভয়াবহ বিস্ফোরণ

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement