Earthquake In Indonesia: জোড়া ভূমিকম্প ইন্দোনেশিয়ায়,হালমাহেরায় কম্পনের মাত্রা ছিল ৬.২ ও তোবেলো প্রদেশে ৬.৩
ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ৯৯ কিলোমিটার গভীরে। ভারতীয় সময় রাত ১টা ৩২ মিনিটে ইন্দোনেশিয়ার হালমাহেরাকে ঝাঁকুনি দেয়।এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
শুক্রবার ভোর রাতে ভূমিকম্প অনুভূত হল ইন্দোনেশিয়ায়। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬.২। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (National Center for Seismology) অনুসারে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ৯৯ কিলোমিটার গভীরে। ভারতীয় সময় রাত ১টা ৩২ মিনিটে ইন্দোনেশিয়ার হালমাহেরাকে ঝাঁকুনি দেয়।এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি এক বার্তায় বলেছে, "ভূমিকম্পের মাত্রা : ৬.২ তারিখ- ২৪-০২-২০২৩, সময়- ভারতীয় সময় ১টা ৩২ মিনিট ৪৭ সেকেন্ড এ ৩.২৮ অক্ষাংশ ও ১২৮.৩৬ দ্রাঘিমাংশে এই কম্পন অনুভূত হয়।
ইন্দোনেশিয়ার ১৭৭ কিমি উত্তরে তোবেলো প্রদেশে ৬.৩ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে বলেও খবর পাওয়া গেছে। তবে ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Gold Price Today: মঙ্গলে অপেক্ষাকৃত সস্তা সোনা, জেনে নিন আজ কিনলে কতটা সাশ্রয় হবে
Jalpaiguri ATM Robbery: ফিল্মি কায়দায় পর পর এটিএম লুট, ভিনরাজ্য থেকে এসে ৫৫ লক্ষ টাকা চুরি, পুলিশের জালে ৩ দুষ্কৃতি
Israel-Iran War: তেহরানে 'মৃত্যুর মুখে' বহু মানুষ, ভারতীয়রা নিজেদের সাধ্য মত নিরাপদ জায়গায় সরে যান এখনই, আবেদন বিদেশ মন্ত্রকের
Israel-Iran War: দ্রুত তেহরান ছাড়ুন, প্রবাসী ভারতীয়দের কাছে অনুরোধ নয়াদিল্লির, ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাসে সঙ্গে যোগাযোগের জন্যে চালু হেল্পলাইন নম্বর
Advertisement
Advertisement