Kim Guilfoyle Tests COVID-19 Positive: ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের বান্ধবী কিম্বারলি গিলফয়েলে করোনা আক্রান্ত

অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের (Donald Trump Jr) বান্ধবী কিম্বারলি গিলফয়েলে (Kim Guilfoyle) করোনাভাইরাসে (COVID-19) আক্রান্ত হয়েছেন। তবে ট্রাম্পের ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের দেহে করোনা ভাইরাস পাওয়া যায়নি। জানা গেছে, কিম্বারলি গিলফয়েলে এবং ট্রাম্প পুত্র ডোনাল্ড ট্রাম্প জুনিয়র দেশের স্বাধীনতা দিবস উদযাপন করার জন্য সাউথ ডাকোটায় ছিলেন। সেখানকার মাউন্ট রাশমোরে স্ত্রী মেলেনিয়াকে নিয়ে স্বাধীনতা দিবস উদযাপন করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ওই অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা থাকলেও করোনায় আক্রান্ত হওয়ায় যোগ দিতে পারেননি কিম্বারলি গিলফয়েলে এবং ডোনাল্ড ট্রাম্প জুনিয়র।

ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের বান্ধবী কিম্বারলি (Photo Credits: @DianeSevenay)

ওয়াশিংটন, ৪ জুলাই: অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের (Donald Trump Jr) বান্ধবী কিম্বারলি গিলফয়েলে (Kim Guilfoyle) করোনাভাইরাসে (COVID-19) আক্রান্ত হয়েছেন। তবে ট্রাম্পের ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের দেহে করোনা ভাইরাস পাওয়া যায়নি। জানা গেছে, কিম্বারলি গিলফয়েলে এবং ট্রাম্প পুত্র ডোনাল্ড ট্রাম্প জুনিয়র দেশের স্বাধীনতা দিবস উদযাপন করার জন্য সাউথ ডাকোটায় ছিলেন। সেখানকার মাউন্ট রাশমোরে স্ত্রী মেলেনিয়াকে নিয়ে স্বাধীনতা দিবস উদযাপন করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ওই অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা থাকলেও করোনায় আক্রান্ত হওয়ায় যোগ দিতে পারেননি কিম্বারলি গিলফয়েলে এবং ডোনাল্ড ট্রাম্প জুনিয়র।

গিলফয়েলে ফক্স নিউজের উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন এক সময়। তিনি ২০২০ সালের ট্রাম্পের নির্বাচনের তহবিল সংগ্রহের জন্য গঠিত ট্রাম্প ভিক্টরি ফিন্যান্স কমিটির সদস্য। এবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, কিম্বারলি গিলফয়েলের কোনও উপসর্গ নেই। একটি বিবৃতিতে ট্রাম্প ভিক্টরি ফিন্যান্স কমিটির পক্ষ থেকে বলা হয়, করোনায় আক্রান্ত হওয়ার পর কিম্বারলিকে আইসোলেশনে পাঠানো হয়েছে। তিনি ভালো আছেন। তবে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র করোনায় আক্রান্ত নন। তবে তিনি নিজেকে আইসোলেশনে রেখেছেন। আরও পড়ুন : Shah Mehmood Qureshi Tests COVID-19 Positive: করোনাভাইরাসে আক্রান্ত পাকিস্তানের বিদেশ মন্ত্রী শাহ মেহমুদ কুরেশি

২০১৮ সালে সম্পর্কে জড়ান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পুত্র ডোনাল্ড ট্রাম্প জুনিয়র এবং গিলফয়েলে। গিলফয়েলে ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসোমের প্রাক্তন স্ত্রী।

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement