Iran's Ex President Mahmoud Ahmadinejad: মাহমুদ আহমাদিনেজাদ কোথায় গেলেন? ইরানের প্রাক্তন প্রেসিডেন্টের হত্যা নিয়ে উত্তাল ইজরায়েলের শত্রু দেশ

মাহমুদ আহমাদিনেজাদ কোথায় রয়েছেন, তা নিয়ে প্রশ্ন তুলছেন একাধিক সোশ্যাল মিডিয়া ইউজ়ার। তবে কেউ কেউ বলতে শুরু করেন, মাহমুদ আহমাদিনেজাদকে হত্যা করা হয়েছে।

Mahmoud Ahmadinejad (Photo Credit: X)

দিল্লি, ১৮ জুন: মাহমুদ আহমাদিনেজাদ (Mahmoud Ahmadinejad) কোথায়? ইরানের প্রাক্তন প্রেসিডেন্ট (Iran's Ex President) মাহমুদ আহমাদিনেজাদকে নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। ইজরায়েল নাকি নিকেশ করেছে মাহমুদ আহমাদিনেজাদকে। এমনই দাবি করা হচ্ছে ইজরায়েলের (Israel-Iran War) একাধিক সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের তরফে। তেব স্পষ্ট করে কোনও খবর মেলেনি। রিপোর্টে প্রকাশ, মাহমুদ আহমাদিনেজাদকে হত্যা করা হয়েছে। পাশাপাশি মাহমুদ আহমাদিনেজাদের পরিবারের আর কে কে জীবিত রয়েছেন, সে বিষয়েও কিছু জানা যায়নি।

তবে মাহমুদ আহমাদিনেজাদ কোথায় রয়েছেন, তা নিয়ে প্রশ্ন তুলছেন একাধিক সোশ্যাল মিডিয়া ইউজ়ার। তবে কেউ কেউ বলতে শুরু করেন, মাহমুদ আহমাদিনেজাদকে হত্যা করা হয়েছে। ইজরায়েলি ফোর্সের তরফে মাহমুদ আহমাদিনেজাদকে হত্যা করা হয়েছে বলে দাবি একাধিক সোশ্যাল মিডিয়া ইউজারের।

সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলির তরফে কী দাবি করা হয়...

 

সম্প্রতি ডোনাাল্ড ট্রাম্প (Donald Trump) বলেন, ইরান যদি নিঃস্বার্থভাবে সরে যায়, তাহলেই এই যুদ্ধ থামবে। তাছাড়া এই যুদ্ধ কোনওভাবে থামবে না বলে হুমকি দেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের ওই হুমকির পরপরই মাহমুদ আহমাদিনেজাদকে নিয়ে জল্পনা ছড়ায়। তাঁর মৃত্যু হয়েছে কি না, তা নিয়ে শুরু হয়েছে জোর শোরগোল।

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement