Boris Johnson: ইংল্যান্ডে ১৯ জুলাইতে শেষ কোভিড সংক্রান্ত বিধিনিষেধ, বরিস জনসন

আগামী ১৯ জুলাই থেকে করোনাভাইরাস সংক্রান্ত লকডাউন ও বিধিনিষেধ উঠে যাচ্ছে ইংল্যান্ড থেকে৷ সোমবার একথা বলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন (Boris Johnson)৷

বরিস জনসন (Photo Credits: Facebook)

লন্ডন, ৬ জুলাই: আগামী ১৯ জুলাই থেকে করোনাভাইরাস সংক্রান্ত লকডাউন ও বিধিনিষেধ উঠে যাচ্ছে ইংল্যান্ড থেকে৷ সোমবার একথা বলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন (Boris Johnson)৷ মাস্ক পরে ঘুরে বেড়ানো ও দূরত্ববিধি বজায় রাখার মতো নিয়মকানুন আর দীর্ঘদিন বলবৎ থাকবে না৷ ডাউনিং স্ট্রিটে এক সাংবাদিক সম্মেলনে এই সংক্রান্ত ঘোষণা করেন বরিস জনসন৷ প্রাইভেট হোমে থাকার নিয়ম উঠছে৷ ওয়ার্ক ফ্রম হোম গাইডেন্সও তুলে নেওয়া হচ্ছে৷ ইংল্যান্ডে করোনাভাইরাস সংক্রান্ত বিধিনিষেধ বলবতের দায়ভার ব্রিটিশ সরকারের৷ জনগণের স্বাস্থ্য সংক্রান্ত সুরক্ষার বিষয়ে ওয়েলস, স্কটল্যান্ড, নর্দার্ন আয়ার্ল্যান্ড এক্ষেত্রে নিজস্ব নীতি নির্ধারণেই চলেছে৷ আরও পড়ুন-Copa America 2021: পেরুকে ১-০ গোলে হারিয়ে কোপার ফাইনালে টিম ব্রাজিল

এর আগে বরিস জনসন ঘোষণা করেছিলেন যে ভারতে উৎপত্তি হওয়া ডেল্টা প্রজাতির সংক্রমণ  ছড়িয়ে পড়ায় ইংল্যান্ডের করোনা সংক্রান্ত লকডাউন তুলে নেওয়ার বিষয়টি একমাস পিছিয়েছে৷ গত ২৪ ঘম্টায় ব্রিটেনে করোনায় আক্রান্ত হয়েছেন ২৭ হাজার ৩৩৪ জন৷ সবমিলিয়ে ব্রিটেনে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৪৯ লাখ ৩০ হাজার ৫৩৪ জন৷ ব্রিটেনের করোনার মৃত্যুমিছিলে শামিল ১ লাখ ২৮ হাজার ২৩১ জন৷ মূলত করোনা আক্রান্ত হওয়ার ২৮ দিনের মধ্যে যাঁদের মৃত্যু হয়েছিল, সেই পরিসংখ্যান এটি৷ ৪৫.৩ মিলিয়নেরও বেশি ব্রিটেনবাসী কোভিড টিকার প্রথম ডোজ পেয়ে গেছেন৷ অন্যদিকে ৩৩.৭ মিলিয়নেরও বেশি মানুষ পেয়েছে কোভিড টিকার দুটি ডোজই৷

জনজীবনকে স্বাভাবিক করতে ব্রিটেন, চিন, রাশিয়া, আমেরিকার মতো দেশগুলি চাইছে যত তাড়াতাড়ি সম্ভব দেসের বাসিন্দাদের কোভিড টিকাকরণ সম্পন্ন করতে৷

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement