Vancouver Festival Tragedy: রাস্তা জুড়ে চলছিল উৎসব, ভিড়ের মধ্যে ঢুকে বেপরোয়া গাড়ি পিষে দিল পথচলতিদের, ভ্যাঙ্কুভারে মর্মান্তিক দুর্ঘটনা

আনন্দ উৎসবের মাঝেই ঘটে গেল অঘটন। বেপরোয়া এসইউভি গাড়ি আচমকাই ঢুকে পড়ে ভিড়ের মধ্যে। ধাক্কা মারতে শুরু করে একের পর পথচলতিদের। উৎসবে সামিল হতে এসে গাড়ির তোলায় পিষে মৃত্যু হয়েছে অসংখ্য মানুষের।

Vancouver Festival Tragedy (Photo Credits: X)

Vancouver Festival Tragedy: রাস্তা জুড়ে চলছিল উৎসবের উদযাপন। চারিদিক থিকথিক করছে ভিড়। কানাডার ভ্যাঙ্কুভারে (Vancouver) উৎসবের আমেজে গা ভাসিয়েছিলেন সকলে। এমন সময়ে আচমকা একটি বেপরোয়া গাড়ি ঢুকে পড়ল ভিড়ের মাঝে। পিষে দিল উৎসবে সামিল একাধিক ব্যক্তিকে। উৎসবের ভিড়ে ভ্যাঙ্কুভারে বহু মানুষের প্রাণ গিয়েছে বলে জানা যাচ্ছে। আহত হয়েছেন অসংখ্য। স্থানীয় পুলিশ ইতিমধ্যেই ঘাতক গাড়ি চালককে গ্রেফতার করেছে। ভ্যাঙ্কুভার পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, চালককে আটক করা হয়েছে। শুরু হয়েছে তদন্ত।

শনিবার কানাডার সময় তখন রাত ৮টা। ভ্যাঙ্কুভারে ফ্রেসার এলাকায় চলছিল 'লাপু লাপু ডে' উৎসব (Lapu Lapu Day Festival )। রাস্তায় নেমে স্থানীয় প্রবাসী ফিলিপিনোরা এই উৎসব উদযাপন করছিলেন। আনন্দ উৎসবের মাঝেই ঘটে গেল অঘটন। বেপরোয়া এসইউভি (SUV) গাড়ি আচমকাই ঢুকে পড়ে ভিড়ের মধ্যে। ধাক্কা মারতে শুরু করে একের পর পথচলতিদের। উৎসবে সামিল হতে এসে গাড়ির তোলায় পিষে মৃত্যু হয়েছে অসংখ্য মানুষের। উৎসবের আমেজ মাখা রাস্তায় এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে লাশ। আনন্দঘন মুহূর্ত কয়েক মুহূর্তের মধ্যেই শোকে আবৃত হয়েছে। আতঙ্কে রয়েছেন স্থানীয়রা।

ভ্যাঙ্কুভারে উৎসবের মাঝে দুর্ঘটনা

দুর্ঘটনার পর ভ্যাঙ্কুভারে ফ্রেসার এলাকার রাস্তার ছবি, ভিডিও প্রকাশ্যে এসেছে (ভিডিওর সত্যতা যাচাই করেনি লেটেস্টলি বাংলা)। রাস্তায় ছড়িয়ে রয়েছে লাশ। প্রিয়জনের প্রাণহীন দেহ জড়িয়ে ধরে কাঁদছেন পরিবার। আতঙ্কে ছোটাছুটি করছেন পথচলতিরা।

সারি দিয়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে লাশঃ

ঘটনায় শোকের ছায়া ভ্যাঙ্কুভারে। শোকপ্রকাশ করেছেন শহরের মেয়র কেন সিংহ। মৃতদের পরিবারের জন্যে সমবেদনা জানিয়েছেন।

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement