Breaking: ইউক্রেনের খেরসন শহর থেকে সেনা প্রত্যাহারের নির্দেশ রাশিয়ার, কেন এই কঠিন সিদ্ধান্ত ?
খেরসনে নিযুক্ত রাশিয়ার ডেপুটি নেতা কিরিল স্ত্রেমসোভ গাড়ি দুর্ঘটনায় নিহত হয়েছেন, এমন সংবাদ প্রকাশের পরপরই সেখান থেকে রুশ সেনা প্রত্যাহারের ঘোষণার কথা জানা গেল।
ইউক্রেনের খেরসন শহর থেকে সেনা প্রত্যাহারের নির্দেশ দিয়েছে রাশিয়া। শহরটির দিনিপ্রো নদীর পশ্চিম তীর থেকে সেনাদের পিছু হটার নির্দেশ দেন রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু। খেরসনে নিযুক্ত রাশিয়ার ডেপুটি নেতা কিরিল স্ত্রেমসোভ গাড়ি দুর্ঘটনায় নিহত হয়েছেন, এমন সংবাদ প্রকাশের পরপরই সেখান থেকে রুশ সেনা প্রত্যাহারের ঘোষণার কথা জানা গেল। তবে মনে করা হচ্ছে ইউক্রেনীয় বাহিনীর পাল্টা আক্রমণের মুখেই মূলত রাশিয়া এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। অন্যদিকে ইউক্রেনের যুদ্ধের জন্য নিযুক্ত রুশ কমান্ডার সের্গেই সুরোভিকিন বলেছেন, শহরটিতে আর রসদ সরবরাহ করা সম্ভব নয়। তাই এই কঠিন সিদ্ধান্ত।
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Israel-Iran War: তেহরানে 'মৃত্যুর মুখে' বহু মানুষ, ভারতীয়রা নিজেদের সাধ্য মত নিরাপদ জায়গায় সরে যান এখনই, আবেদন বিদেশ মন্ত্রকের
Odisha Shocker: নদীতে স্নান করতে গিয়ে বিপত্তি, মহিলাকে টেনে নিয়ে গেল কুমির
FIFA Club World Cup 2025, Auckland City vs Bayern Munich: ১০ গোলে অকল্যান্ড সিটি এফসিকে হারিয়ে ক্লাব বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বড় জয়ের ব্যবধানে জিতল বায়ার্ন মিউনিখ
Israel-Iran War: ইরানের নজিরবিহীন হামলার পর তেল আভিভ যেন মিনি গাজা, দেখুন নেতানিয়াহুর দেশের ধ্বংসস্তুপের ভিডিও
Advertisement
Advertisement