Gold Bar: স্ক্যান রিপোর্ট দেখে মাথায় হাত চিকিৎসকদের, খেলতে খেলতে ১০০ গ্রামের সোনার বার গিলে ফেলল কিশোর

‘এন্ডোস্কোপিক সার্জারি'র মাধ্যমে পেট থেকে বের করা হয় সোনার বারটি।

Gold Bar (Photo Credits: ANI)

নয়াদিল্লিঃ অস্বাভাবিকভাবে ফুলে উঠেছিল ১১ বছরের কিশোরের পেট (Tummy)। তবে শরীরের (Body) মধ্যে কোনও অস্বস্তি ছিল না। কিন্তু কেন এভাবে ফুলে উঠছে ছেলের পেট, চিন্তায় পড়েন অভিভাবকেরা। তড়িঘড়ি ওই কিশোরকে নিয়ে হাসপাতালে (Hospital) ছোটেন তার বাবা-মা। শিশুটিকে পরীক্ষা করে মাথায় হাত চিকিৎসকদের। শারীরিক পরীক্ষায় দেখা যায়, ওই বালকের পেটে আটকে রয়েছে একটি সোনার বার। এরপরই অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন চিকিৎসকেরা।

কিশোরের পেট কেটে বের করা হল সোনার বার

জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে চিনের জিয়াংসুতে। খেলতে খেলতে আস্ত সোনার বারটি গিলে ফেলে ওই কিশোর।সোনার বারটির ওজন প্রায় ১০০ গ্রাম। প্রথমে ওষুধ খাইয়ে মলের মাধ্যমে পেট থেকে সোনার বারটি বের করার চেষ্টা করেন চিকিৎসকেরা। তবে তাতে ব্যর্থ হন তাঁরা। এরপরই অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়। ‘এন্ডোস্কোপিক সার্জারি'র মাধ্যমে পেট থেকে বের করা হয় সোনার বারটি। সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে সুস্থ রয়েছে ওই কিশোর। তার শরীরে বড় ধরনের কোনও ক্ষতি হয়নি। তাকে কয়েকদিন চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হবে জানিয়েছেন ডাক্তাররা।

খেলতে খেলতে ১০০ গ্রামের সোনার বার গিলে ফেলল কিশোর

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement