PoriMoni: মাদক মামলা নিয়ে শোরগোল বাংলাদেশে, আদালতে অভিনেত্রী পরীমণি

গত ৪ অগাস্ট বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী পরীমণির বাড়িতে তল্লাশি চালায় র‍্যাপিড অ্যাকশন ফোর্স। র‍্যাবের তল্লাশির সময় পরীমণির ফেসবুক লাইভ করেন।

পরীমণি, ছবি ইনস্টাগ্রাম

ঢাকা, ১৩ অগাস্ট: আদালতে তোলা হল পরীমণিকে (Porimoni)। ঢাকা (Dhaka) মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের এজলাসে এই মামলার শুনানি হবে।মাদক মামলায় পরীমণিকে দোষী সাব্যস্ত করা হলে তাঁর ৫ বছর কারাদণ্ড হতে পারে বলে খবর। যা নিয়ে বাংলাদেশে (Bangladesh) জোর শোরগোল শুরু হয়েছে।

গত ৪ অগাস্ট বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী পরীমণির বাড়িতে তল্লাশি চালায় র‍্যাপিড অ্যাকশন ফোর্স (RAB)। র‍্যাবের তল্লাশির সময় পরীমণির ফেসবুক লাইভ করেন। কেন তাঁর বাড়িতে বিনা অনুমতিতে প্রবেশ করা হচ্ছে বলে অবিযোগ করেন অভিনেত্রী। তা সত্ত্বেও কোনও কাজ হয়নি।

আরও পড়ুন: PoriMoni-র চুম্বন পুলিশ কর্তাকে, ভাইরাল ভিডিয়ো

এরপর পরীমণির বাড়ি থেকে বিদেশি মদ এবং মাদক উদ্ধার করা হয় বলে খবর। মাদকের নেশার জন্য বল্টিং পেপারও পরীমণির বাড়ি থেকে উদ্ধার করা হয় বলে জানা যায়। পাশাপাশি পরীমণির বাড়িতে যে মদের লাইসেন্স ছিল, তা পুনর্নবীকরণ করা হয়নি বলেও অভিযোগ করা হয়। যা নিয়ে জোর জল্পনা শুরু হয়।

পরীমণির বাড়িতে র‍্যাবের তল্লাশির পাশাপাশি তাঁর সঙ্গে গুলশনের পুলিশ আধিকারিক ডিবি শাকলায়নের সঙ্গে অভিনেত্রীর সম্পর্ক নিয়েও জোর আলোচনা শুরু হয়। এমনকী, শাকলায়নকে ইতিমধ্যেই শাস্তির মুখোমুখি হতে হয়েছে বলে জানা যায়।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement