Monkeypox In Argentina: এবার মাঙ্কিপক্সের সংক্রমণের হদিশ মিলল আর্জেন্টিনায়, আক্রান্ত স্পেন ফেরত যুবক

এবার মাঙ্কিপক্সের (Monkeypox) সংক্রমণের হদিশ মিলল আর্জেন্টিনায় (Monkeypox)। স্পেন (Spain) থেকে আসা এক ব্যক্তি মাঙ্কিপক্সের আক্রান্ত হয়েছেন বলে নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রক। তারা জানিয়েছে, "রোগীর অবস্থা ভাল আছে। তাঁর চিকিৎসা চলছে। আক্রান্তের ঘনিষ্ঠ ও পরিচিতিদের আলাদা রাখা হয়েছে। তাদের এখনও পর্যন্ত কোনও উপসর্গ নেই।" গতকাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, মাঙ্কিপক্স (Monkeypox) ভাইরাস বিশ্বের ২০টিরও বেশি দেশে ছড়িয়ে পড়েছে। এখনও পর্যন্ত ২০০ জন আক্রান্ত শনাক্ত হয়েছে। ১০০ জন সন্দেহের তালিকায় রয়েছেন। দেশগুলিকে সংক্রামক রোগের প্রাদুর্ভাব বাড়ার সঙ্গে সঙ্গে নজরদারি বাড়ানোর আহ্বান জানিয়েছে হু।

Monkeypox (Photo Credit: File Photo)

বুয়েনস আইরেস, ২৮ মে: এবার মাঙ্কিপক্সের (Monkeypox) সংক্রমণের হদিশ মিলল আর্জেন্টিনায় (Monkeypox)। স্পেন (Spain) থেকে আসা এক ব্যক্তি মাঙ্কিপক্সের আক্রান্ত হয়েছেন বলে নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রক। তারা জানিয়েছে, "রোগীর অবস্থা ভাল আছে। তাঁর চিকিৎসা চলছে। আক্রান্তের ঘনিষ্ঠ ও পরিচিতিদের আলাদা রাখা হয়েছে। তাদের এখনও পর্যন্ত কোনও উপসর্গ নেই।" গতকাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, মাঙ্কিপক্স (Monkeypox) ভাইরাস বিশ্বের ২০টিরও বেশি দেশে ছড়িয়ে পড়েছে। এখনও পর্যন্ত ২০০ জন আক্রান্ত শনাক্ত হয়েছে। ১০০ জন সন্দেহের তালিকায় রয়েছেন। দেশগুলিকে সংক্রামক রোগের প্রাদুর্ভাব বাড়ার সঙ্গে সঙ্গে নজরদারি বাড়ানোর আহ্বান জানিয়েছে হু।

সংস্থার আধিকারিক মারিয়া ভ্যান কেরখোভ বলেন, নজরদারি বাড়ালেই বিরল ভাইরাল অসুস্থতার আরও বেশি ঘটনা রিপোর্ট করা হবে। তবে তিনি জানিয়েছেন যে সাম্প্রতিক বিস্তার নিয়ন্ত্রণযোগ্য। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সোশাল মিডিয়া প্ল্যাটফর্মে একটি প্রশ্নোত্তর পর্ব চলাকালীন ভ্যান কেরখোভ বলেছেন, "আমরা আরও কেস শনাক্ত হওয়ার আশা করছি। আমরা দেশগুলিকে নজরদারি বাড়াতে বলছি। এটি একটি নিয়ন্ত্রণযোগ্য পরিস্থিতি। তবে এটি ক্রমেই নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে উঠবে।" আরও পড়ুন: Monkeypox Outbreak: নতুন আক্রান্ত ২৫, স্পেনে মাঙ্কিপক্সের কবলে ৮৪ জন

৭ মে ব্রিটেনে প্রথম মাঙ্কিপক্সের সংক্রমণ ধরা পড়ে। এরপর সংক্রমণ উত্তর আমেরিকা এবং ইউরোপের দেশগুলিতে ছড়িয়ে পড়েছে। ভাইরাসের পশ্চিম আফ্রিকান স্ট্রেনই এই সংক্রমণের পিছনে দায়ী। আক্রান্ত হলেও বেশিরভাগ রোগী কয়েক সপ্তাহের মধ্যেই সুস্থ হয়ে যান। মাঙ্কিপক্সে আক্রান্ত হয়ে এখনও পর্যন্ত কোনও মৃত্যুর খবর পাওয়া যায়নি।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement