Pakistan Hackers Claim: জল না পেয়ে মাথা 'খারাপ' পাকিস্তানের, ভারতের ডিফেন্স ওয়েবসাইট হ্যাকের দাবি পাক হ্যাকার্সদের
এপ্রিলের ২২ তারিখে পহেলগামের বৈসরণ ভ্যালিতে হামলা চালায় পাক জঙ্গিরা। বৈসরণ ভ্যালিতে হামলার পর পাক জঙ্গিদের খোঁজ যেমন শুরু হয়েছে, তেমনি ইসলামাবাদকে সর্বান্তকরণে বয়কট করেছে ভারত। এমনকী পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফকে হোয়াটস অ্যাপেও ব্লক করেছেন ভারতের প্রধানমন্ত্রী।
দিল্লি, ৫ মে: পহেলগামে জঙ্গি হামলার (Pahalgam Terror Attack) পর থেকে ভারত, পাকিস্তানের (Pakistan) দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে টানাপোড়েন শুরু হয়েছে। এসবের মাঝে ভারতের তরফে যখন পাকিস্তানের উপর কূটনৈতিক প্রহার শুরু হয়েছে, সেই সময় পাক হ্যাকার্সরা (Pakistan Hackers) নয়া দাবি করল। পাকিস্তানি হ্যাকার্সদের দাবি, তারা ভারতের প্রতিরক্ষা সংক্রান্ত ওয়েবসাইট হ্যাক করেছে। ভারতেরএকাধিক ডিফেন্স ওয়েবসাইট হ্যাক করে সেখান থেকে গুরুত্বপূর্ণ তথ্য সরিয়েছে বলে দাবি করা হয় পাক হ্যাকার্সদের তরফে।
ভারতের একাধিক ডিফেন্স ওয়েবসাইট হ্যাক করলেও, পাক হ্যাকার্সরা সেখান থেকে কোনও তথ্য সরাতে পারেনি বলে খবর। ফলে ভারতের প্রতিরক্ষা সংক্রান্ত ওয়েবসাইটগুলির নিরাপত্তা আরও আরও কঠোর করা যায়, সে বিষয়ে পদক্ষেপ করা হচ্ছে।
পহেলগামের পর সিন্ধু জল চুক্তি স্থগিত করেছে ভারত। সেই সঙ্গে ঝিলম এবং চেনাবের উপর যে বাঁধ রয়েছে, সেখানকার স্লুইসগেটও বন্ধের মুখে। ফলে পাকিস্তানে জল সরবারহ একেবারে বন্ধ করতে চলেছে ভারত। যার প্রভাবে পাকিস্তান কী করবে, তা বুঝে উঠতে না পেরে কখনও মিসাইল পরীক্ষা করছে আবার কখনও হ্যাকার্সদের কাজে লাগিয়ে ভারতের প্রতিরক্ষার গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নিতে চাইছে। সবকিছু মিলিয়ে ভারতের সঙ্গে এঁটে উঠতে না পেরে একের পর এক কাণ্ডকীর্তি শুরু করা হয়েছে পাকিস্তানের তরফে।
ভারতের ডিফেন্স ওয়েবসাইট হ্যাকিংয়ের চেষ্টা পাক হ্যাকার্সদের...
এপ্রিলের ২২ তারিখে পহেলগামের বৈসরণ ভ্যালিতে হামলা চালায় পাক জঙ্গিরা। বৈসরণ ভ্যালিতে হামলার পর পাক জঙ্গিদের খোঁজ যেমন শুরু হয়েছে, তেমনি ইসলামাবাদকে সর্বান্তকরণে বয়কট করেছে ভারত। এমনকী পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফকে হোয়াটস অ্যাপেও ব্লক করেছেন ভারতের প্রধানমন্ত্রী। সেই সঙ্গে পাকিস্তানি ক্রিকেটার থেকে অভিনয় শিল্পী প্রত্যেকের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ভারতে ব্লক করে দেওয়া হয়েছে।
ভারতে যাতে পাকিস্তান কোনওভাবে নিজেদের পাখনা মেলতে না পারে, তার জন্য দিল্লি সব ধরনের পদক্ষেপ করেছে ইতিমধ্যেই।