Pakistan Test 2nd Missile amid India-Pakistan Row: সিন্ধু, ঝিলম, চেনাবের জল আটকাচ্ছে ভারত, জলশূণ্য হওয়ার পথে দ্বিতীয় মিসাইল পরীক্ষা পাকিস্তানের, ভাইরাল ভিডিয়ো
বিলাওয়াল বলেন, সিন্ধু অববাহিকায় জল না গড়ালে, সেখান থেকে রক্ত প্রবাহিত হবে। বিলাওয়াল ভুট্টোর ওই মন্তব্য নিয়ে আন্তর্জাতিক মহলে শুরু হয় ফের একদফা চর্চা। যে ঘটনার পর নিজের সাফাই দিতে দেখা যায় পাকিস্তানি সাংসদকে।
দিল্লি, ৫ মে: ফের আরও একটি মিসাইল টেস্ট (Missile Test) অর্থাৎ ক্ষেপনাস্ত্র পরীক্ষা করল পাকিস্তান (Pakistan)। ভারত (India), পাকিস্তানের মধ্যে যখন উত্তেজনা বাড়ছে, সেই সময় দ্বিতীয় ক্ষেপনাস্ত্র পরীক্ষা করল ইসলামাবাদ। ভারতের তরফে সিন্ধু চুক্তি স্থগিত করার পর থেকে দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়ছে। সেই পরিস্থিতি গত শনিবার প্রথম ক্ষেপনাস্ত্র পরীক্ষা করে পাকিস্তান। শনিবারের পর এবার সোমবার ফের দ্বিতীয় ক্ষেপনাস্ত্র পরীক্ষা করতে দেখা গেল পাকিস্তানকে। সোমবার বিকেলে বসতে চলছে রাষ্ট্রসংঘের (UNSC) নিরাপত্তা কাউন্সিলের বৈঠক. তার আগেই এবার দ্বিতীয় ক্ষেপনাস্ত্র পরীক্ষা করে ভারতের দিকে ইসলামাবাদের (Islamabad) তরফে কি যুদ্ধে ইঙ্গিত দেওয়া হচ্ছে, তা নিয়ে চর্চা শুরু হয়েছে।
প্রসঙ্গত সিন্ধু জল চুক্তি (Indus Treaty)স্থগিত করলে বা বাতিল করলে, তাকে যুদ্ধের প্রথম ধাপ হিসেবে ধরা হবে। পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের তরফে সিন্ধু চুক্তি স্থগিত হওয়ার পর ওই মন্তব্য করা হয়। শেহবাজের ওই মন্তব্যের পর বিলাওয়াল ভুট্টো চোখ রাঙায় ভারতকে।
দেখুন ক্ষেপনাস্ত্র পরীক্ষার সেই ভিডিয়ো...
Pakistan says it test-fired another missile -- FATAH series with 120-km range -- amidst rising tensions with India, as part of ongoing Ex INDUS drills
.
.
.
.
(File footage)#Pakistan #India #FatahMissile pic.twitter.com/sogEyFDV2T
— WION (@WIONews) May 5, 2025
বিলাওয়াল বলেন, সিন্ধু অববাহিকায় জল না গড়ালে, সেখান থেকে রক্ত প্রবাহিত হবে। বিলাওয়াল ভুট্টোর ওই মন্তব্য নিয়ে আন্তর্জাতিক মহলে শুরু হয় ফের একদফা চর্চা। যে ঘটনার পর নিজের সাফাই দিতে দেখা যায় পাকিস্তানি সাংসদকে।
বিলাওয়াল বলেন, তিনি পাক সরকারের কোনও পদে নেই। এমনকী অস্ত্র নিয়ে সীমান্তেও বসে নেই। তাই যা বলেছেন, তা আবেগপ্লুত হয়ে বলেছেন বলে দাবি করেন বিলাওয়াল। তবে বিলাওয়াল যে দাবিই করুন না কেন, ভারত ইতিমধ্যেই চেনাব এবং ঝিলম নদীর উপর থাকা বাঁধের স্লুইস গেট বন্ধ করেছে। ফলে পাকিস্তানে যাতে এই দুই নদী থেকে কোনও জল না যেতে পারে, সেই পদক্ষেপ করা হয়েছে দিল্লির তরফে। পাকিস্তানকে জল শূণ্য করতে সমস্ত ধরনের পদক্ষেপ ভারতের তরফে করা হয়েছে ইতিমধ্যেই।
(The above story first appeared on LatestLY on May 05, 2025 02:46 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

