Pahalgam Terror Attack: ভারতের প্রত্যাঘাতের ভয়ে ঠকঠকিয়ে কাঁপছে পাকিস্তান, তোলপাড় ইসলামাবাদ, ভোল বদলে বড় সিদ্ধান্ত শরিফের

গত ২২ এপ্রিল পহেলগামের বৈসরণ ভ্যালিতে হামলা চালায় পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গিরা। একের পর এক হামলায় ২৬ জনের প্রাণ যায়। ২৬ জন নীরিহ পর্যটককে গুলি চালিয়ে হত্যা করে পাকিস্তানের প্রাক্তন প্যারা কমান্ডার হাসিম মুসা এবং তার ২ জঙ্গি।

ISI chief Lt Gen Muhammad Asim Malik (Photo Credit: X)

দিল্লি, ১ মে:  পহেলগাম হামলার পর (Pahalgam Terror Attack) এবার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (NSA) নিয়োগ করল পাকিস্তান। আইএসআই প্রধান জেনারেল মহম্মদ অসীম মালিককে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদে নিয়ে এল ইসলামাবাদ (Islamabad)। পহেলগাম হামলার পর ভারতের হামলার ভয়ে যখন কাঁপছে পাকিস্তান, সেই সময়ই জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদে নিয়ে অসীম মালিককে (Muhammad Asim Malik) নিয়ে এল শেহবাজ শরিফ সরকার।

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা  পদে অসীম মালিকের নাম ঘোষণার পরপরই তাঁকে কাজ শুরুর নির্দেশ দেওয়া হয়েছে। যে কোনওভাবে  ভারতের হামলা ঠেকাতেই পাকিস্তানে তড়িঘড়ি জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদে অসীম মালিককে বসানো হয় বলে খবর। ২০২২ সালে তেহরিক-ই-ইনসাফ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে পাকিস্তানে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে কেউ বসেননি। এবার  বৈসরণ ভ্যালিতে জঙ্গি হামলার পর জেনারেল অসীম মালিককে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদে বসানো হল পাকিস্তানে।

আরও পড়ুন: India-Pakistan: হামলার ভয়ে ঘুম উড়েছে! ভারতকে বোঝাতে আমেরিয়ার দ্বারস্থ পাকিস্তান

গত ২২ এপ্রিল পহেলগামের বৈসরণ ভ্যালিতে হামলা চালায় পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গিরা। একের পর এক হামলায় ২৬ জনের প্রাণ যায়।  ২৬ জন নীরিহ পর্যটককে গুলি চালিয়ে হত্যা করে পাকিস্তানের প্রাক্তন প্যারা কমান্ডার হাসিম মুসা এবং তার ২ জঙ্গি। যা প্রকাশ্যে আসতেই মুসার মাথার দাম ২০ লক্ষ টাকা ঘোষণা করা হয়। পহেলগাম হামলার পর যে কোনও মূল্যে পাকিস্তানি মদতপুষ্ট লস্কর জঙ্গি হাসিম মুসাকে পাকড়াও করতে চাইছে ভারত।

এসবের মাঝেই এবার পাকিস্তান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদে আইএসআই প্রধান জেনারেল অসীম মালিককে বসানোয় তাদের রণনীতিতে কোনও বদল আসে কি না, সেদিকে কড়া নজর রাখছে ভারত।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement