Pakistan's Imran Khan Issues Warning To India: চুরি করে জেলে বন্দি ২ বছর ধরে, এবার সেই ইমরান খান ভারতকে বললেন, 'পাকিস্তান পরমাণু শক্তিধর', দিলেন হুমকি

পাকিস্তান সব সময় শান্তি চায়। পাকিস্তান যখন শান্তির পথের প্রতীক তখন তাকে ভীতু বলে যেন ভারত মনে না করে। বলেন ইমরান খান। ভারত যদি কোনও ধরনের হামলা পাকিস্তানের বিরুদ্ধে করে, তাহলে প্রত্যক্ষভাবে তার উপযুক্ত জবাব দেওয়া হবে। ২০১৯ সালে পুলওয়ামার সময় পাকিস্তান যেমন ভারতের বিরুদ্ধে পদক্ষেপ করে, এবারও তার অন্যথা হবে না বলে পিটিআই প্রধানকে মন্তব্য করতে শোনা যায়।

Imran Khan (Photo Credit: Instagram)

দিল্লি, ৩০ এপ্রিল: ' পাকিস্তান পরমাণু শক্তিধর।' এবার এমনই হুমকি দিলেন ইমরান খান। জেলে বসে ইমরান খান হুমকি দেন, ভারতবর্ষ ১.৫ বিলিয়ন মানুষের দেশ। সেই দেশ যাতে দায়িত্বশীল হয়ে ব্যবহার করে, পহেলগাম প্রসঙ্গে এমন কথা বলতে শোনা যায় পিটিআই প্রধানকে।

ইমরান খান নিজের সোশ্যাল হ্যান্ডেলে লেখেন, পহেলগামে যা হয়েছে,তা অত্যন্ত দুঃখজনক। এই ঘটনায় দায়িত্বশীলের মত ব্যবহার করুক ভারত। দায়িত্বশীলতার পরিচয় না দিয়ে ভারত অযথা পাকিস্তানের বিরুদ্ধে দোষারোপ করছে বলেও মন্তব্য  করেন ইমরান খান।

আরও পড়ুন: India-Pakistan Tension: মার খাওয়ার আতঙ্কে বুক কাঁপছে পাকিস্তানের, ২৪-৩৬ ঘণ্টার মধ্যে হামলা চালাতে পারে ভারত, দাবি পাক মন্ত্রীর

এসবের পাশাপাশি ২০১৯ সালের পুলওয়ামার ঘটনার উল্লেখ করেন ইমরান খান। তিনি বলেন, পুলওয়ামার সময়ও ভারতকে সাহায্য করা হবে বলে ইসলামাবাদ জানিয়েছিল। কিন্তু ভারত কোনও ধরনের যৌথ তদন্তে রাজি হয়নি। উলটে পাকিস্তানের বিরুদ্ধে দোষারোপ করে ওই সময়ও। পুলওয়ামার পর এবার পহেলগামের ক্ষেত্রেও ভারত অযথা পাকিস্তানের বিরুদ্ধাচারণ করছে বলে মন্তব্য করেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী। এসবের পাশাপাশি পাকিস্তান যে পরমাণু শক্তিধর দেশ, সেই কথা বলতেও শোনা যায় ইমরান খানকে।

পাকিস্তান সব সময় শান্তি চায়। পাকিস্তান যখন শান্তির পথের প্রতীক তখন তাকে ভীতু বলে যেন ভারত মনে না করে। বলেন ইমরান খান। ভারত যদি কোনও ধরনের হামলা  পাকিস্তানের বিরুদ্ধে করে, তাহলে প্রত্যক্ষভাবে তার উপযুক্ত জবাব দেওয়া হবে। ২০১৯ সালে পুলওয়ামার সময় পাকিস্তান যেমন ভারতের বিরুদ্ধে পদক্ষেপ করে, এবারও তার অন্যথা হবে না বলে পিটিআই প্রধানকে মন্তব্য করতে শোনা যায়।

প্রসঙ্গত ২০২৩ সালের অগাস্ট মাস থেকে জেলে বন্দি ইমরান খান। তাঁর বিরুদ্ধে কোষাগার থেকে চুরি-সহ একাধিক অভিযোগ রয়েছে। এমনকী ইমরান খানের তৃতীয় স্ত্রী বুশরা বিবিও জেলে বন্দি। আর এবার জেলে থেকেই ভারতের বিরুদ্ধে বিষোদগার করতে শোনা যায় ইমরান খানকে।

 

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement