India-Pakistan Tension: মার খাওয়ার আতঙ্কে বুক কাঁপছে পাকিস্তানের, ২৪-৩৬ ঘণ্টার মধ্যে হামলা চালাতে পারে ভারত, দাবি পাক মন্ত্রীর
পাক মন্ত্রী আতাউল্লা তারার দাবি করেন, ভারত (India) ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে পাকিস্তানে হামলা চালাতে পারে। তাঁদের কাছে মিলিটারি ইনপুট রয়েছে। ভারত যেদিকে এগোচ্ছে, তাতে ২৪ থকে ৩৬ ঘণ্টার মধ্যে তারা পাকিস্তানে হামলা চালাতে পারে।
দিল্লি, ৩০ এপ্রিল: পহেলগামের (Pahalgam Terror Attack) বৈসরণ ভ্যালিতে যে হামলা হয়েছে, তা বর্বরোচিত বললেও কম হবে। বৈসরণ ভ্যালিতে একের পর এক করে ২৬ জন পর্যটককে গুলিতে ঝাঁঝরা করে দেয় জঙ্গিরা (Terrorist Attack)। পহেলগামে হামলার পর পাকিস্তানের সঙ্গে সমস্ত কূটনৈতিক সম্পর্ক বাতিল করা হয়েছে। সেই সঙ্গে সিন্ধু জল (Indus Treaty) চুক্তিও করা হয়েছে স্থগিত। যা নিয়ে কার্যত ছটপট করছে পাকিস্তান। এসবের মাঝেই প্রধানমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে সেনাকে মুক্ত করা হল। অর্থাৎ পাকিস্তানের বিরুদ্ধে লড়াইয়ে ভারতীয় সেনাকে কোনও ধরনের চাপ সামলাতে হবে না সরকারের তরফে। মঙ্গলবার প্রধানমন্ত্রী (PM Narendra Modi) সেনাকে যখন মুক্ত হস্ত করেন পাকিস্তান প্রসঙ্গে, সেই সময় টনক নড়ে ইসলামাবাদের (Islamabad)।
পাক মন্ত্রী আতাউল্লা তারার দাবি করেন, ভারত (India) ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে পাকিস্তানে হামলা চালাতে পারে। তাঁদের কাছে মিলিটারি ইনপুট রয়েছে। ভারত যেদিকে এগোচ্ছে, তাতে ২৪ থকে ৩৬ ঘণ্টার মধ্যে তারা পাকিস্তানে হামলা চালাতে পারে। ভিত্তিহীন অভিযোগ করে ভারত পাকিস্তানের বিরুদ্ধে লড়াই ভারত হামলার পরিকল্পনা করছে বলেও দাবি করেন আতাউল্লা তারার।
তবে ভারত যদি হামলা চালায়, তাহলে তার প্রত্যুত্তর শক্তভাবে দেওয়া হবে বলে ফের চোখ রাঙাতে দেখা যায় পাক মন্ত্রীকে। পাকিস্তানের সার্বভৌমত্ব রক্ষা করতে তাঁরা তৈরি বলেও মন্তব্য করেন তারার।
এদিকে সিন্ধু জল চুক্তি স্থগিতের পর সমস্ত পাকিস্তানি নাগরিকদের ফেরৎ পাঠানোর কাজ শুরু করেছে দিল্লি। পাকিস্তানিদের কাছে যে ভিসাই থাকুক না কেন, তাঁরা কোনওভাবে ভারতের মাটিতে থাকতে পারবেন না বলে স্পষ্ট জানানো হয় দিল্লির তরফে।
(The above story first appeared on LatestLY on Apr 30, 2025 02:13 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

