Sandstorm Hits Israel: হামাস নিধনের মাঝে 'বিপন্ন' ইজরায়েল, দাবানলের পর ধুলো ঝড়ে ঢাকছে ইহুদি বাসস্থান, পালাচ্ছেন সেনা জওয়ানরা

নেগেভ থেকে যে ভিডিয়ো ভাইরাল হয় সেখানে দেখা যায়, ইজরায়েলি সেনা বাহিনীর (IDF) জওয়ানরা গেট বন্ধ করে দিতে শুরু করেন শিবিরের। ধুলোয় যখন গোটা এবাকা ঢেকে যেতে শুরু করে, সেই সময় আইডিএফ জওয়ানরা প্রাণপন চেষ্টা করেন, সেই গেট বন্ধ করে দিতে।

Sand Storm (Photo Credit: X/Screengrab)

দিল্লি, ১ মে: বুধবার ধুলো ঝড় শুরু হয় ইজরায়েলে (Israel)। বেঞ্জামিন নেতানিয়াহুর (Benjamin Netanyahu) দেশের দক্ষিণ দিকে শুরু হয় ধুলো, বালির ঝড় (Sand Storm)। যে ধুলোয় ঢেকে যেতে শুরু করে গোটা আকাশ। ইজরায়েলের নেগেভ মরুভূমিতে সেনা বাহিনীর যে শিবির রয়েছে, তা কার্যত ধুলোয় ডেকে যেতে শুরু করে বলে খবর। সোশ্যাল মিডিয়ায় যার একের পর এক ভিডিয়ো ভাইরাল হতে শুরু করে। নেগেভ থেকে যে ভিডিয়ো ভাইরাল হয় সেখানে দেখা যায়, ইজরায়েলি সেনা বাহিনীর (IDF) জওয়ানরা গেট বন্ধ করে দিতে শুরু করেন শিবিরের। ধুলোয় যখন গোটা এবাকা ঢেকে যেতে শুরু করে, সেই সময় আইডিএফ জওয়ানরা প্রাণপন চেষ্টা করেন, সেই গেট বন্ধ করে দিতে।

আরও পড়ুন: Wildfires In Jerusalem: জ়েরুজ়ালেমে দাবানল, পুড়ে খাক ইজরায়েলিদের বাড়িঘর, প্রাণ হাতে পালাচ্ছেন ইহুদিরা দেখুন

দেখুন কীভাবে ধুলোর ঝড় শুরু হয় নেগেভে...

 

এর আগে জ়েরুজালেমে (Jerusalem) দাবানল (Wildfire) শুরু হয়। জ়েরুজালেমে দাবানলের জেরে বহু ইজরায়েলিকে বাড়িঘর ছেড়ে চলে যেতে দেখা যায়। প্রায় ১ হাজার ইজরায়েলি নিজেদের ঘর, বাড়ি ছেড়ে দাবানলের দাপটে প্রাণ ভয়ে পালাতে শুরু করেন। দাবানলের রেশ কাটতে না কাটতেই এবার দক্ষিণ ইজরায়েলে শুরু হল ধুলোর ঝড়। যার জেরে পের বিপর্যয় নেমে আসতে শুরু করে ইজরায়েলের দক্ষিণ প্রান্তের মানুষের জীবনে।

প্রসঙ্গত জ়েরুজালেমে দাবানলের জেরে বহু মানুষকে যখন নিরাপদ আশ্রয়ে সরানোর কাজ শুরু হয়, সেই সময় হঠাৎ করে ফের ধুলোর ঝড়ে শুরু হয় চাঞ্চল্য।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement