A Toxic Botulism Outbreak: বিষাক্ত ব্রোকলি দিয়ে তৈরি স্যান্ডউইচ খেয়ে মৃত্যু শিল্পী লুইজি ডি সারনো-র, হাসপাতালে পরিবারের বাকি ৯ সদস্য

Botulism outbreak (Photo Credit: Pixabay)

বিষাক্ত ব্রোকলি দিয়ে তৈরি স্যান্ডউইচ খেয়ে মৃত্যু হল একজনের এবং আরও ৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।সম্প্রতি ইতালিতে বোটুলিজম প্রাদুর্ভাবের কারণে এই দুঃখজনক ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে ইতালির কালাব্রিয়া প্রদেশের ডায়ামান্টে শহরে।৫২ বছর বয়সী লুইজি ডি সারনো (Luigi Di Sarno) তার পরিবারের সঙ্গে ছুটি কাটাতে গিয়ে একটি ফুড ট্রাক থেকে ব্রোকলি ও সসেজ স্যান্ডউইচ কেনেন।স্যান্ডউইচ খাওয়ার পর তিনি এবং তার পরিবারের সদস্যরা অসুস্থ হয়ে পড়েন। লুইজি ডি সারনো হাসপাতালে পৌঁছানোর আগেই মারা যান। তার পরিবারের অন্য সদস্যরাসহ মোট ৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

বোটুলিজম একটি বিরল কিন্তু প্রাণঘাতী রোগ যা ক্লোস্ট্রিডিয়াম বোটুলিনাম (Clostridium botulinum) নামক ব্যাকটেরিয়া দ্বারা উৎপাদিত টক্সিনের কারণে হয়। এই টক্সিন স্নায়ুতন্ত্রকে আক্রমণ করে, যার ফলে পেশী দুর্বল হয়ে যায় এবং পক্ষাঘাত (paralysis) হতে পারে। কোসেনজা অঞ্চলে এই বোটুলিজম  প্রাদুর্ভাবের পর কর্মকর্তারা একটি বাণিজ্যিক পণ্য অবিলম্বে বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন যা ব্রোকোলিযুক্ত তেল দিয়ে তৈরি বলে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি স্যান্ডউইচ বিক্রি করা খাবারের ট্রাকটিও বাজেয়াপ্ত করা হয়েছে, এবং বোটুলিজমের চিকিৎসায় ব্যবহৃত একটি অ্যান্টি-টক্সিন সিরাম ইতালি জুড়ে বিতরণ করা হচ্ছে।

বোটুলিজম সাধারণত বাড়িতে তৈরি বা ভুলভাবে সংরক্ষিত খাবারে, বিশেষ করে টিনজাত খাবারে, হতে পারে। ব্রোকলির মতো সবজি যদি তেলে ডুবিয়ে সঠিকভাবে সংরক্ষণ না করা হয়, তাহলে তাতেও বোটুলিজমের টক্সিন তৈরি হতে পারে। এই ধরনের ঘটনা এড়াতে খাবারের সঠিক প্রক্রিয়াকরণ ও সংরক্ষণ পদ্ধতি মেনে চলা জরুরি।তাই খাদ্যজনিত বোটুলিজমের লক্ষণ সাধারণত দূষিত খাবার খাওয়ার ১২ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে শুরু হয়, তবে এটি কয়েক ঘণ্টা থেকে কয়েক দিন পর্যন্ত সময় নিতে পারে। লক্ষণগুলির মধ্যে রয়েছে গিলতে বা কথা বলতে অসুবিধা, শুষ্ক মুখ, ঝাপসা বা দ্বৈত দৃষ্টি, চোখের পাতা ঝুলে পড়া, শ্বাসকষ্ট, বমি বমি ভাব এবং পেটে ব্যথা, পেশী দুর্বলতা বা পক্ষাঘাত ইত্যাদি।

বোটুলিজমের সন্দেহ হলে জরুরিভাবে চিকিৎসা সেবা নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ দ্রুত চিকিৎসা জীবন বাঁচাতে পারে। অ্যান্টিটক্সিন নামের একটি ওষুধ এই রোগের চিকিৎসায় ব্যবহার করা হয়, যা টক্সিনের প্রভাবকে প্রতিহত করে।

 

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement