Explosion In Pakistan: পাকিস্তানের কোয়েট্টাতে বিস্ফোরণে মৃত কমপক্ষে চার, জখম ১৫

সোমবার পুলিশের গাড়ির কাছে বিস্ফোরণের ফলে পাকিস্তানের কোয়েট্টাতে মৃত্যু হল কমপক্ষে ৪ জনের। তাদের মধ্য়ে একজন নাবালিকাও রয়েছে। আর বিস্ফোরণে জখম হয়েছেন কমপক্ষে ১৫ জন।

প্রতীকী ছবি (Photo Credit: PTI)

কোয়েট্টা: সোমবার পুলিশের গাড়ির (police vehicle) কাছে বিস্ফোরণের (Explosion) ফলে পাকিস্তানের (Pakistan) কোয়েট্টাতে (Quetta) মৃত্যু হল কমপক্ষে ৪ জনের। তাদের মধ্য়ে একজন নাবালিকাও রয়েছে। আর বিস্ফোরণে জখম হয়েছেন কমপক্ষে ১৫ জন।

সংবাদ সংস্থা সূত্রে জানা গেছে, সোমবার বিস্ফোরণটি ঘটেছে কোয়েট্টার শাহরা-ই-ইকবাল (Shahrah-e-Iqbal) এলাকায়। এই বিস্ফোরণের ফলে ঘটনাস্থলে থাকা প্রচুর গাড়ি ও বাইক ক্ষতিগ্রস্ত হয়েছে।

খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। আর জখমদের ভর্তি করা হয়েছে স্থানীয় সদর হাসপাতালে। শেষ খবর পাওয়া পর্যন্ত বিস্ফোরণের দায় কোনও জঙ্গি সংগঠন স্বীকার করেনি। জানা যায়নি বিস্ফোরণটি কীভাবে হল তার কথাও। আরও পড়ুন: Elon Musk Following Narendra Modi: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অনুসরণ ট্য়ুইটার প্রধান এলন মাস্কের

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement