West Bengal Weather Update: পশ্চিমী ঝঞ্ঝা ও নিম্নচাপের গেরো, ভরা মাঘেও অকাল বর্ষণ রাজ্যে
আবহাওয়া দফতরের পূর্বাভাস মিলে গিয়ে কলকাতায় (Kolkata) শুরু বৃষ্টি (Rain)। সকাল থেকেই আকাশের মুখভার ছিল। আবহাওয়ার এই খামখেয়ালিপনার জেরে বাড়ল রাতের তাপমাত্রা (Temperature)। হাওয়া অফিস জানিয়েছে, পশ্চিমী ঝঞ্ঝা ও নিম্নচাপ অক্ষরেখার কারণে এই বৃষ্টি। কলকাতার পাশাপাশি রাজ্যজুড়ে সারাদিনই বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পঙে তুষারপাতের সম্ভাবনা। উত্তরবঙ্গের পাঁচ জেলায় শিলাবৃষ্টি হতে পারে। আজ রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রবি ও সোমবার হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
কলকাতা, ২২ জানুয়ারি: আবহাওয়া দফতরের পূর্বাভাস মিলে গিয়ে কলকাতায় (Kolkata) শুরু বৃষ্টি (Rain)। সকাল থেকেই আকাশের মুখভার ছিল। আবহাওয়ার এই খামখেয়ালিপনার জেরে বাড়ল রাতের তাপমাত্রা (Temperature)। হাওয়া অফিস জানিয়েছে, পশ্চিমী ঝঞ্ঝা ও নিম্নচাপ অক্ষরেখার কারণে এই বৃষ্টি। কলকাতার পাশাপাশি রাজ্যজুড়ে সারাদিনই বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পঙে তুষারপাতের সম্ভাবনা। উত্তরবঙ্গের পাঁচ জেলায় শিলাবৃষ্টি হতে পারে। আজ রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রবি ও সোমবার হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৪.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৭.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি। আরও পড়ুন: Priyanka Chopra-Nick Jonas Welcome Baby: সারোগেসির মাধ্যমে মা হলেন প্রিয়াঙ্কা চোপড়া, মধ্যরাতে দিলেন খবর
আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে প্রচুর পরিমাণে জ্বলীয়বাষ্প বঙ্গে প্রবেশ করায় আগামী ৪৮ ঘণ্টা কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেই বৃষ্টিপাত হবে। বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গের কয়েকটি জেলাতেও। সিকিম ও দার্জিলিঙে তুষারপাতের আশঙ্কা রয়েছে। কলকাতা ছাড়াও হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দুই ২৪ পরগনাতে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টিপাত হতে পারে। বুধবার থেকে আবহাওয়ার উন্নতি হবে রাজ্যের। ফের কমবে তাপমাত্রা।