West Bengal Weather Update: মকর সংক্রান্তিতে ঠাণ্ডার পথে বাধা পশ্চিমী ঝঞ্ঝা, বঙ্গবাসীর চেনা শীতে ছন্দপতন

বাংলায় মকর সংক্রান্তি মানেই শীতের তীব্রতা। হাড় কাঁপানো ঠাণ্ডায় হু-হু করে কাঁপতে কাঁপতে গঙ্গায় ডুব দেন মানুষজন। কিন্তু এবছর সেই চেনা কনকনে ঠান্ডা যেন হারিয়ে গিয়েছে।

West Bengal Weather Update: (Photo Credits: X)

মকর সংক্রান্তিতেও দেখা দিল না শীতের (Winter) দাপট। মঙ্গলে সংক্রান্তির (Makar Sankranti) স্নানের সময়েও উধাও ঠাণ্ডা। বাংলায় মকর সংক্রান্তি মানেই শীতের তীব্রতা। হাড় কাঁপানো ঠাণ্ডায় হু-হু করে কাঁপতে কাঁপতে গঙ্গায় ডুব দেন মানুষজন। কিন্তু এবছর সেই চেনা কনকনে ঠান্ডা যেন হারিয়ে গিয়েছে।

এদিন ভোরে কলকাতায় তাপমাত্রা (West Bengal Weather Update) ছিল ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ২.৮ ডিগ্রি বেশি। মকর সংক্রান্তিতে শীত বেশি পড়ার বদলে কমেছে। সোমবারের তুলনায় মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা বেড়েছে। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.২ ডিগ্রি সেলসিয়াস। চলতি বছরে উষ্ণতম মকর সংক্রান্তি (Makar Sankranti 2025) কাটিয়েছে কলকাতাবাসী। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী চার-পাঁচ দিন আবহাওয়ার কোন বড় পরিবর্তন হবে না। ১৮ জানুয়ারির আগে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা কমার কোনও সম্ভাবনা নেই। তবে সপ্তাহান্তে ঠাণ্ডা পড়তে পারে বলে বঙ্গবাসীকে আশা দেখাচ্ছে হাওয়া অফিস।

আলিপুর আবহাওয়া অফিসের এক আবহবিদ জানাচ্ছেন, পশ্চিমী ঝঞ্ঝার কারণে আটকে গিয়েছে রাজ্যের শীত (West Bengal Winter)। ঠান্ডা উত্তুরে হাওয়া রাজ্যে ঢুকতে পারছে না। আগামী শনিবার থেকে ঝঞ্ঝার প্রভাব কাটার আশা রয়েছে। এরপরেই ধীরে ধীরে ঠান্ডা ফিরবে রাজ্যে। তবে শীতের দাপট কেমন হবে এবং কতদিনই বা রাজ্যে শীত দীর্ঘস্থায়ী হবে সেই নিয়ে কোন পূর্বাভাস দেয়নি আলিপুর হাওয়া অফিস।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement