Panchayat Elections 2023: শনিবার পঞ্চায়েত ভোট, কে কোথায় এগিয়ে

আগামী শনিবার রাজ্যে এক দফায় পঞ্চায়েত ভোট। লোকসভা ভোটের আগে গ্রাম বাঙলার রায় কোন দিকে যায় সেটা দেখার।

Voting | Image used for representational purpose. (Photo Credits: PTI)

আগামী শনিবার রাজ্যে এক দফায় পঞ্চায়েত ভোট। লোকসভা ভোটের আগে গ্রাম বাঙলার রায় কোন দিকে যায় সেটা দেখার। এবারের পঞ্চায়েত ভোটে দিন ঘোষণা থেকেই তুমুল উত্তেজনা। মনোনয়ন জমা থেকে বাহিনী, ভোট বাতিলের দাবিতে আদালত অবধি গড়ায় পঞ্চায়েত ভোট। এবার দেখা যাক রাজ্যের কোন কোন জেলায় কোন দল এগিয়ে।

হাওড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম, পূর্ব বর্ধমান এবং উত্তর দিনাজপুরে তৃণমূল ভাল জায়গায় আছে বলে বিশেষজ্ঞদের মত। অন্য জায়গায় অনেকটা পিছিয়ে থাকলেও বিজেপি ভাল ফল করতে পারে পুরুলিয়া, মালদা, কোচবিহারে। এই তিন জায়গায় জেলা পরিষদ গঠন করতে হলে অবশ্য বাম-কংগ্রেস ভোটব্য়াঙ্ক ধসানোর ট্র্য়াডিশনটা বজায় রাখতে হবে বিজেপিকে। আলিপুরদুয়ারে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের সুযোগে বিজেপি ভাল ফলের আশায়। আরও পড়ুন-পঞ্চায়েত নির্বাচনের আগে নোডাল অফিসার নিয়োগ নির্বাচন কমিশনের

নদিয়া, হুগলিতে দুই ফুলের মধ্যে লড়াই সমানে সমানে হতে পারে। মুর্শিদাবাদে কংগ্রেস বেশ লড়ছে। অধীর গড়ে হাত শিবির অঘটন ঘটাতে পারে। তবে জেলা পরিষদের লড়াইয়ে এগিয়ে তৃণমূল। জেলার কিছু জায়গায় বিজেপির সংগঠন ভাল হলেও পশ্চিম বর্ধমানে এগিয়ে তৃণমূলই। পূর্ব মেদিনীপুরের পরিস্থিতি নিয়ে আঁচ করতে পারছেন না কেউই। তবে তার নিজের জেলায় শুভেন্দু অধিকারীর কাজ ক্রমশ কঠিন হচ্ছে। অধিকারী পরিবার এই প্রথম সরাসরি গ্রামীন ভোটে পরীক্ষায়।

বাঁকুড়ায় বাম-কংগ্রেসের ভোট ব্যাঙ্কের ধসের লাভ গত কয়েকটা নির্বাচনে পেয়েছে বিজেপি। এবার বাঁকুড়ায় বাম- কংগ্রেস ঘুরে দাঁড়ানোয় চিন্তা বেড়েছে গেরুয়া শিবিরে। দুই ২৪ পরগণায় তৃণমূল অনেকটা এগিয়ে। সেখানে বামেরা বেশ কিছু জায়গায় প্রধান বিরোধী দল।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement