Mamata Banerjee On Digha Jagannath Temple: জগন্নাথ মন্দিরের উদ্বোধনের দিন যাঁরা দিঘায় যেতে পারবেন না... বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, দেখুন ভিডিয়ো
মুখ্যমন্ত্রী বলেন, 'পুরীর জগন্নাথ মন্দিরের মত উচ্চতায় করা হয়েছে দিঘার ওই মন্দির। আপনার সবার ধর্মীয় সেন্টিমেন্টকে মর্যাদা দিয়ে জগন্নাথ ধাম করে দেওয়া হচ্ছে।' দিঘার মন্দির বা জগন্নাথ ধামে যাতে সাধারণ মানুষ আসেন, সেই আশা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী।
কলকাতা, ২২ এপ্রিল: আগামী ৩০ এপ্রিল বাংলার মুকুটে নতুন পালক যুক্ত হবে। দিঘায় (Digha Jagannath Temple) উদ্বোধন হবে জগন্নাথ মন্দিরের। দিঘার (Digha) জগন্নাথ মন্দির নিয়ে মঙ্গলবার ফের মুখ খোলেন মমতা বন্দ্যোপাধ্যায। মুখ্যমন্ত্রী বলেন, 'দিঘায় আমরা জগন্নাথ ধাম করছি।' মানুষকে উদ্দেশ্য করে তিনি বলেন, 'আপনারা খুশি তো। জয় জগন্নাথ। জয় বাংলা। অক্ষয় তৃতীয়ার দিন জগন্নাথ ধামের উদ্বোধন হবে।' এসবের পাশাপাশি মুখ্যমন্ত্রী আরও বলেন, জগন্নাথ মন্দিরের উদ্বোধনে ওইদিন যাঁরা দিঘায় যেতে পারবেন না, তাঁদের জন্য বড় টেলিভিশন স্ক্রিনে অনুষ্ঠান দেখানোর বন্দোবস্ত করা হচ্ছে। প্রত্যেক ব্লকে ব্লকে এলইডি থাকবে। জানান মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)।
শুনুন কী বললেন মমতা বন্দ্য়োপাধ্যায়...
তিনি আরও বলেন, 'পুরীর (Puri) জগন্নাথ মন্দিরের মত উচ্চতায় করা হয়েছে দিঘার ওই মন্দির। আপনার সবার ধর্মীয় সেন্টিমেন্টকে মর্যাদা দিয়ে জগন্নাথ ধাম করে দেওয়া হচ্ছে।' দিঘার মন্দির বা জগন্নাথ ধামে যাতে সাধারণ মানুষ আসেন, সেই আশা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী।
প্রসঙ্গত দিঘায় মন্দির উদ্বোধনের দিন বহু মানুষের সমাগম হবে। থাই ভিড় সামলাতে আগে থেকে প্রশাসন এবং পুলিশের তরফে সমস্ত ধরনের পদক্ষেপ করা হচ্ছে বলে জানানো হয় রাজ্য প্রশাসনের তরফে।