Dilip Ghosh Wedding: বিয়ে করছেন দিলীপ ঘোষ, শুক্রেই সম্পন্ন হবে মঙ্গল অনুষ্ঠান
তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ নিজের সোশ্যাল হ্যান্ডেলে ট্যুইট করেন ঘণ্টাখানেক আগে। সেখানে তিনি প্রথমে হেয়ালি করেই রাজ্যের সিনিয়র অবিবাহিত বিজেপি নেতার বিয়ের খবর প্রকাশ করেন। প্রথম নাম খোলসা না করলেও, পরে দিলীপের নাম নেন তিনি।
কলকাতা, ১৭ এপ্রিল: বিয়ে করছেন দীলিপ ঘোষ (Dilip Ghosh Wedding)। শুক্রবার গাঁটছড়া বাঁধছেন রাজ্য বিজেপির (BJP) এই বর্ষীয়ান নেতা। দক্ষিণ কলকাতার বিজেপি নেত্রী রিঙ্কু মজুমদারের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন দিলীপ ঘোষ। বিজেপি নেতার বিয়ের খবর নিয়ে জল্পনা শুরু হয় কুণাল ঘোষের ট্যুইট থেকে।
তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh) নিজের সোশ্যাল হ্যান্ডেলে ট্যুইট করেন ঘণ্টাখানেক আগে। সেখানে তিনি প্রথমে হেয়ালি করেই রাজ্যের সিনিয়র অবিবাহিত বিজেপি নেতার বিয়ের খবর প্রকাশ করেন। প্রথম নাম খোলসা না করলেও, পরে দিলীপের নাম নেন তিনি।
দিলীপ ঘোষের বিয়ে নিয়ে কুণাল ঘোষের ট্যুইট...
তবে দিলীপ ঘোষের বিয়ের খবর যে তিনি দিচ্ছেন, তার মধ্যে কেউ রাজনীতি খুঁজবেন না বলে আবেদন জানান কুণাল ঘোষ। একটি সংবাদপত্রের শীর্ষ আধিকারিক হিসেবে তিনি এই খবর প্রকাশ করেছেন বলে জানান কুণাল।
পাশাপাশি বিয়ের জন্য দিলীপ ঘোষকে ব্যক্তিগতভাবে শুভেচ্ছাও জানান কুণাল ঘোষ। তবে বার বার মনে করিয়ে দেন, এই খবর দেখে কেউ এর মধ্যে রাজনীতি খুঁজবেন না।