Weather Forecast: বৃহস্পতিবার রাত থেকেই বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি, ১ জুলাই অবধি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিল আবহাওয়া দফতর
উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন ওড়িশা-পশ্চিমবঙ্গ উপকূল বরাবর এলাকায় সৃষ্ট একটি ঘূর্ণাবর্ত বিস্তৃত রয়েছে। যার প্রভাবে আবারও বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ। বৃহস্পতিবার রাত থেকেই বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হচ্ছে। সকাল থেকেই ফের মেঘলা আকাশ। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ দিনভর বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে বইতে পারে দমকা হাওয়া। যার প্রভাবে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
বৃহস্পতিবার একাধিক জেলায় বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। হুগলি, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান জেলাতে বৃহস্পতিবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিক্ষিপ্তভাবে প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ দুই এক পশলা ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।বৃষ্টির সঙ্গে কোনও কোনও জেলায় ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে।
অন্যদিকে উত্তরবঙ্গে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জারি রয়েছে হলুদ সর্তকতা। শুক্রবার সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। শনিবার জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। রবিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে।আজ থেকে ১ জুলাই পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে পশ্চিমবঙ্গ-ওড়িশা উপকূলে ঘণ্টায় ৩৫-৪৫ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। হাওয়ার সর্বোচ্চ বেগ হতে পারে ঘণ্টায় ৫৫ কিমি। যার জেরে উত্তাল হবে সমুদ্র। বৃহস্পতিবার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।বৃহস্পতিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩১ ডিগ্রি সেলসিয়াসের কাছে। এদিন শহরে সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছে থাকতে পারে। শহরে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯১ শতাংশ এবং ন্যূনতম ৭২ শতাংশ।
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)