Weather Forecast Of Bengal: পশ্চিম মধ্য এবং উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপের কোন প্রত্যক্ষ প্রভাব এ রাজ্যের স্থলভাগের ওপর পড়বে না, জানাল আলিপুর আবহাওয়া দপ্তর

WB Weather 040825 (Photo Credit: X@airnews_kolkata)

পশ্চিম-মধ্য এবং সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং উত্তর অন্ধ্রপ্রদেশ-দক্ষিণ ওড়িশা উপকূলে অবস্থিত নিম্নচাপ এলাকাটি গতকালই সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চলে ঘনীভূত হয়েছে। যা আজ সকালে পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে পরবর্তী গভীর নিম্নচাপে পরিণত হতে পারে এবং দক্ষিণ ওড়িশা-উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে।তবে এর কোন প্রত্যক্ষ প্রভাব এ রাজ্যের স্থলভাগের ওপর পড়বে না বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। তবে উপকূলে ঝড় ও বৃষ্টির সম্ভাবনা থাকায় মৎস্যজীবীদের ওড়িশা উপকূলের দিকে যেতে নিষেধ করা হয়েছে।

স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘের কারণে আজ দক্ষিণবঙ্গের কলকাতা সহ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা হাওড়া হুগলি নদিয়া পূর্ব ও পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া এবং ঝাড়গ্রাম জেলায় দমকা হাওয়া ও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি মৌসুমী বায়ুর প্রভাবে এবং স্থানীয়ভাবে বজ্র-গর্ভ মেঘের কারণে দক্ষিণ ২৪ পরগনা জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় রয়েছে হলুদ সর্তকতা। সংশ্লিষ্ট জেলাগুলিতে কোথাও কোথাও বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

 

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement