Weather forecast of Bengal: তীব্র রোদে ভ্যাপসা গরম, দক্ষিণবঙ্গে আবারও বৃষ্টির পূর্বাভাস; উত্তরবঙ্গেও বৃষ্টি-দুর্যোগ চলবে সপ্তাহজুড়েই জানাল আবহাওয়া দফতর

WB Weather Forecast. (Photo Credit:X)

ভ্যাপসা গরম ও তীব্র রোদের তেজে নাস্তানাবুদ শহরবাসী। একই অবস্থা শহরতলি ও জেলাতেও। চলতি সপ্তাহের মাঝামাঝি সময় থেকে আবারও বাড়তে পারে বৃষ্টির পরিমাণ। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি প্রত্যাশিত।সোমবার এবং মঙ্গলবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।বুধবার থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি আরও বাড়তে পারে। বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের আবহাওয়া একই রকম থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

উত্তরবঙ্গেও বৃষ্টি-দুর্যোগ চলবে সপ্তাহজুড়েই। উত্তরের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি। উপরের দিকের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।

রবিবার থেকে বুধবার পর্যন্ত আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি লক্ষ্য করা গেছে। এছাড়া জলপাইগুড়িতে টানা শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টি চলবে। আলিপুরদুয়ারে  বুধবার পর্যন্ত বৃষ্টি চলতে পারে। কালিম্পঙে আজ পর্যন্ত, কোচবিহারে মঙ্গলবার এবং দার্জিলিঙে সোমবার ভারী বৃষ্টি হতে পারে। বাকি দিনগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে।

সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ, বেলা বাড়তেই রোদের তেজও বাড়ছে। অনুভূত হচ্ছে ভ্যাপসা গরম। তীব্র গরমে নাস্তানাবুদ শহর ও শহরতললি। সোমবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৪ ডিগ্রি বেশি। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী বৃহস্পতিবার পর্যন্ত এমনই থাকবে আবহাওয়া। উত্তরবঙ্গেও আগামী শনিবার পর্যন্ত পাঁচটি জেলায় চলবে দুর্যোগ চলবে।

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement