Weather Forecast Of Bengal: আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে, পূর্বাভাসে জানাল আবহাওয়া দফতর

(Photo Credit: X@ImdKolkata)

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের ওপর তৈরি নিম্নচাপ অঞ্চলটি গতকাল সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। আগামী ২৪ ঘন্টায় তা উত্তর ওড়িশা , সংলগ্ন ঝাড়খন্ড এবং উত্তর ছত্তিশগড় হয়ে পশ্চিম উত্তর পশ্চিমে অগ্রসর হবে। যারফলে আজ দক্ষিণ ২৪ পরগনা , পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আলিপুর  আবহাওয়া দপ্তর জানিয়েছে। তবে, বৃষ্টি থামতেই বৃহস্পতিবার সকালে সাময়িকের জন্য রোদের দেখা মিলেছে। স্বস্তিদায়কও রয়েছে আবহাওয়া। এদিন সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে সামান্য কম।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কিছু দিন দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত অব্যাহত থাকবে। আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম এবং পশ্চিম বর্ধমানের কিছু অংশে। শুক্রবার পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা এবং ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। শনিবার এবং রবিবারও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement