Weather Forecast Of Bengal: নিম্নচাপের প্রভাবে পুজোয় বৃষ্টির সম্ভাবনা, সপ্তমী পর্যন্ত সতর্কতা জারি করল আবহাওয়া দফতর
পূর্বমধ্য এবং সংলগ্ন উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণাবর্তটি ইতিমধ্যেই নিম্নচাপে পরিণত হয়েছে। গতকাল তা আরও ঘনীভূত হয়ে ক্রমে পশ্চিম উত্তর-পশ্চিমে অগ্রসর হয়েছে ।যার ফলে আজ সেটি দক্ষিণ ওড়িশা ও উত্তর অন্ধপ্রদেশ উপকূল অতিক্রম করে যাবে। এর ফলে আগামী ৫/৬ দিন দক্ষিণবঙ্গের জেলা গুলিতে বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা আছে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে।
তারফলে বলা যায় বৃষ্টি পিছু ছাড়ছেই না, আগামী বেশ কিছু দিনও বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। নিম্নচাপের প্রভাবে দুর্গাপুজোর সময়ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সতর্কতা জারি করা হয়েছে সপ্তমী পর্যন্ত। বৃহস্পতিবার রাতে একাধিক জেলায় হালকা বৃষ্টি হলেও, শুক্রবার সকালে রোদের দেখা মিলেছে। এদিন সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.২ ডিগ্রি বেশি।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হতে চলেছে, সেই নিম্নচাপের প্রভাবে আগামী বেশ কিছু দিন বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। বৃষ্টি হবে কলকাতাতেও। ২৮ ও ২৯ সেপ্টেম্বর বৃষ্টি কিছুটা কম থাকবে। আজ দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা বৃষ্টির সর্তকতা রয়েছে। উত্তরবঙ্গেও বিক্ষিপ্ত ভাবে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। মৎস্যজীবীদের আগামী ২৮ তারিখ পর্যন্ত পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলে যেতে নিষেধ করা হয়েছে।